শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬৮ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতিবাংলাদেশ

পদ্মা সেতুর সুফল: বরিশালে চালু হচ্ছে গার্মেন্টস শিল্প

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ অক্টোবর ২০২২, ০:২৫

শেয়ার করুনঃ
পদ্মা সেতুর সুফল: বরিশালে চালু হচ্ছে গার্মেন্টস শিল্প

বরিশাল বিভাগীয় শহরে এই প্রথম চালু হচ্ছে গার্মেন্টস কারখানা। বরিশাল বিসিক শিল্প নগরীতে প্রায় ৬০ কোটি ব্যয়ে নির্মাণাধীন গার্মেন্সটির অবকাঠামো তৈরির পর এখন চলছে মেশিন স্থাপনের কাজ। নেমর‌্যাক ডিজাইন গার্মেন্টস নামের পোশাক কারখানাটি চালু হলে, এটিই হবে বরিশালের প্রথম পোশাক তৈরির কারখানা। পাশাপাশি শীতবস্ত্রে ব্যবহৃত কমফোর্টার কারখানা ও বোতলজাত মোহিনী মিনারেল ওয়াটারও চলতি বছরের মধ্যে উৎপাদনে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানগুলোর স্বত্ত্বাধিকারীরা। এ তিনটি প্রতিষ্ঠান চালু হলে কয়েক হাজার লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে। মূলত পদ্মা সেতু চালু হওয়ার পর পাল্টাতে শুরু করেছে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক প্রেক্ষাপট। 

ইতোমধ্যে পিছিয়ে পরা বরিশালের বিভিন্নস্থানে শিল্প-কারখানাসহ বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে জমি ক্রয়সহ বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে বরিশালসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোর অর্থনীতির পথ পাল্টে যাবে। কমে যাবে বেকারত্বের হার। পাশাপাশি ব্যবসার জন্য ভালো পরিবেশ সৃষ্টি হলে উদ্যোক্তাদের সংখ্যা বৃদ্ধি পাবে।

আরও

এবার পাংশায় আওয়ামী লীগের কার্যালয়ে টানানো হয়েছে ব্যানার

এবার পাংশায় আওয়ামী লীগের কার্যালয়ে টানানো হয়েছে ব্যানার

সূত্রমতে, গোটা বরিশাল বিভাগের ছয় জেলায় পদ্মা সেতু নির্মাণ হওয়ার আগে কোনো পোশাক কারখানা ছিলোনা। তবে পদ্মা সেতু চালুর পর বরিশালে পোশাক কারখানা স্থাপনে আগ্রহী হয়েছেন অনেক শিল্প মালিকরা। ইতোমধ্যে প্রথমবারের মতো পোশাক তৈরির কারখানা স্থাপন হয়েছে বিভাগীয় শহর বরিশালে। ৬০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন গার্মেন্সটির অবকাঠামো তৈরির পর এখন চলছে মেশিন স্থাপনের কাজ। নেমর‌্যাক ডিজাইন গার্মেন্টস নামের পোশাক কারখানাটি চালু হলে, এটিই হবে বরিশালের প্রথম পোশাক তৈরির কারখানা। যেখানে প্রায় সহ¯্রাধীক মানুষের কর্মসংস্থান হবে। নগরীর বিসিক এলাকায় নির্মিতব্য নেমর‌্যাক ডিজাইন গার্মেন্টসের স্বত্বাধিকারী তৌহিদুল ইসলাম বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মধ্যেই আমাদের উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে। 

শুধু নেমর‌্যাক গার্মেন্টসই নয়, পদ্মা সেতু চালুর পর সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় নগরীর বিসিক এলাকায় গড়ে উঠছে শীতবস্ত্রে ব্যবহৃত কমফোর্টার কারখানা। কারখানাটি উৎপাদনে গেলে বিদেশে কমফোর্টার রফতানি করা সম্ভব হবে। এ বিষয়ে বিএনসি হোম টেক্সটাইল লিমিটেডের স্বত্বাধিকারী খায়রুল হাসান বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর চাইনিজ সহযোগিরা আমাদের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। 

গার্মেন্টস শিল্প
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

মৌলভীবাজারে আমের মুকুলে সুভাস ছড়াচ্ছে ঘ্রাণ, বাম্পার ফলনের আশা

মৌলভীবাজারে আমের মুকুলে সুভাস ছড়াচ্ছে ঘ্রাণ, বাম্পার ফলনের আশা

এছাড়া এখানে বোতলজাত পানি পরিশোধনের কারখানাও হচ্ছে। আগামী নভেম্বর মাসের মধ্যে দক্ষিণাঞ্চলের বাজারে ছাড়ার আগেই এখন পরীক্ষা-নিরীক্ষা পর্যায়ে রয়েছে মোহিনী মিনারেল ওয়াটার। মোহিনী মিনারেল ওয়াটারের স্বত্বাধিকারী জামাল হোসেন বলেন, আমরা আগে যে জিনিস বরিশাল থেকে ঢাকায় আট ঘন্টায়ও ডেলিভারি দিতে পারতাম না, এখন সেটি পাঠাতে তিন ঘন্টা সময় লাগছে। এতে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। তাই আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের প্রেক্ষাপট। ইতোমধ্যে পিছিয়ে পরা বরিশালের বিভিন্নস্থানে শিল্পকল-কারখানাসহ বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে জমি ক্রয়সহ বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে বরিশালসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোর অর্থনীতির পথ পাল্টে যাবে। কমে যাবে বেকারত্বের হার। পাশাপাশি ব্যবসার জন্য ভালো পরিবেশ সৃষ্টি হলে উদ্যোক্তাদের সংখ্যা বৃদ্ধি পাবে। 

খোঁজ নিয়ে জানা গেছে, মাত্র তিন মাসের মধ্যে শুধুমাত্র বরিশাল থেকে পায়রা বন্দর পর্যন্ত মহাসড়কের পাশে এবং বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালীসহ বিভাগের ছয় জেলার বিসিক শিল্প নগরীগুলোকে কেন্দ্র করে ইতোমধ্যে জায়গা কিনতে আগ্রহ প্রকাশ করেছেন ছোট-বড় উদ্যোক্তারা। একইসাথে বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী জেলার বিসিক নগরে নতুন নতুন শিল্প কারখানার অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণের কাজ চলছে। 

বরিশাল বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম খান বলেন, পদ্মা সেতু উদ্বোধণের মাত্র তিন মাস যেতে না যেতেই পাল্টে যেতে শুরু করেছে বরিশালের অর্থনীতি। শিল্পে বিনিয়োগে আগ্রহী হয়েছেন উদ্যোক্তারা। 

অপরদিকে ভোলার গ্যাস বরিশালে আনা হলে বিসিক আরও সমৃদ্ধ হবে জানিয়ে বিসিক বরিশালের উপ-মহাব্যবস্থাপক মোঃ জালিস মাহমুদ বলেন, সম্প্রতি বিসিকে ৭৪ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে ৩৭ একর নিচু জমি ভরাট করে ১১০টি প্লট করা হচ্ছে। যারমধ্যে ৩০টি প্লট বরাদ্দ নিয়েছেন ব্যবসায়ীরা। একইভাবে ঝালকাঠি, পটুয়াখালীসহ আশপাশের জেলাগুলোর বিসিক নগরীর উন্নয়ন কার্যক্রমও এগিয়ে চলছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

কূটনৈতিক টানাপোড়েন শেষে পুনরায় চালু বাংলাদেশি ভিসা সেবা

কূটনৈতিক টানাপোড়েন শেষে পুনরায় চালু বাংলাদেশি ভিসা সেবা

টেকনাফে পাচারচেষ্টা ব্যর্থ, উদ্ধার নারী-শিশুসহ ৫৫ জন

টেকনাফে পাচারচেষ্টা ব্যর্থ, উদ্ধার নারী-শিশুসহ ৫৫ জন

প্রথমবার বরিশালে যাচ্ছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

প্রথমবার বরিশালে যাচ্ছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: ধর্মমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: ধর্মমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

শপথে অনড় ১১ দল, কারণ কি জানাল জামায়াত

শপথে অনড় ১১ দল, কারণ কি জানাল জামায়াত

দুই দশক পর সরকার গঠনে বিএনপি, যাদের নিয়ে মন্ত্রিসভা নিয়ে জল্পনা

দুই দশক পর সরকার গঠনে বিএনপি, যাদের নিয়ে মন্ত্রিসভা নিয়ে জল্পনা

টেকনোক্র্যাটসহ নতুন মন্ত্রিসভা গঠনে শেষ পর্যায়ে বিএনপি

টেকনোক্র্যাটসহ নতুন মন্ত্রিসভা গঠনে শেষ পর্যায়ে বিএনপি

তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা

তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা

রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ

রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ

এ সম্পর্কিত আরও পড়ুন

অন্তর্বর্তী সরকার দেশের ঋণ পরিস্থিতি বেশি নাজুক করে রেখে গেছে: সিপিডি

অন্তর্বর্তী সরকার দেশের ঋণ পরিস্থিতি বেশি নাজুক করে রেখে গেছে: সিপিডি

অন্তর্বর্তী সরকার দেশের ঋণ পরিস্থিতি আগের চেয়েও বেশি নাজুক করে রেখে গেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘নতুন সরকারের সূচনাবিন্দু; অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ড. দেবপ্রিয় বলেন, অন্তর্বর্তী সরকার যে অবস্থায় ঋণ পরিস্থিতি পেয়েছিল, তার তুলনায় আরও নাজুক অবস্থায় রেখে

ফেব্রুয়ারির ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ

ফেব্রুয়ারির ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ

চলতি ফেব্রুয়ারির প্রথম ১৪ দিনে দেশে এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স, যা গড়ে দৈনিক ৯ কোটি ৬৭ লাখ ডলারের সমান। এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩০ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ, চলতি বছরের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ ফেব্রুয়ারি

নির্বাচন উপলক্ষে টানা চার দিন বন্ধ ব্যাংক

নির্বাচন উপলক্ষে টানা চার দিন বন্ধ ব্যাংক

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের পৃথক বিজ্ঞপ্তিতে এই ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্বাহী আদেশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং লেনদেনে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী বিকাশ, রকেট ও নগদের মতো সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। পাশাপাশি দিনে সর্বোচ্চ ১০ বার এবং মোট ১০ হাজার টাকার বেশি লেনদেনের সুযোগ থাকবে না। রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এ সংক্রান্ত

শক্তিশালী ডলারে ধসে পড়ল স্বর্ণ ও রুপা, দরপতন

শক্তিশালী ডলারে ধসে পড়ল স্বর্ণ ও রুপা, দরপতন

আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামে আবারও বড় ধরনের দরপতন দেখা দিয়েছে। কয়েক দিনের সামান্য ঊর্ধ্বগতির পর শক্তিশালী মার্কিন ডলার এবং বিশ্বব্যাপী প্রযুক্তিনির্ভর শেয়ারবাজারের অস্থিরতার কারণে স্বর্ণ ও রুপার দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭৩৫ দশমিক ৯৯ ডলারে নেমে আসে। একই সময়ে