
প্রকাশ: ২৭ জুন ২০২২, ২২:১৮

পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ইসলামিক ফাইন্ডেশনের আয়োজনে মাসিক সমন্বয় সভা অনুষ্টিত। সোমবার (২৭জুন ২০২২ইং)দুপুরের দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে মসজিদ ভিওিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-কেয়ারটেকারদের নিয়ে সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে।
মাটিরাঙ্গা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মো:বেলাল হোসাইন এর সঞ্চালনায় মাসিক সমন্বয় সভায় ফিল্ড অফিসার শাহাদাত উল্লাহর সভাপতিত্বে খাগড়াছড়ি জেলার ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো:নাজমুস সাকির প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
প্রশিক্ষক মাষ্টার ট্রেইনার মো: হাবীবুর রহমান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।উক্ত মাসিক সমন্বয় সভায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মাটিরাঙ্গা উপজেলার শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি