প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৬

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে দাফন করতে গিয়ে বাধার মুখে পড়েছে তাঁর পরিবার। স্থানীয় জামায়াত নেতাকর্মী ও লোকজনের বিরোধিতার মুখে শনিবার (২৪ অক্টোবর) গভীর রাতে পুলিশের কঠোর নিরাপত্তায় তাঁর দাফন সম্পন্ন হয়। পরিবারের দাবি অনুযায়ী, কবর খুঁড়তে এগিয়ে আসেননি এলাকার কোনো পুরুষ; তাঁর মেয়ে ও বোন কবর খনন করেন।
