প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৭:৫

আত্মশুদ্ধি, অশুভকে বর্জন এবং সত্য ও সুন্দরের পথে চলার প্রত্যয়ে পটুয়াখালীর কুয়াকাটাসহ কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছেন তাঁদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সোমবার (২৬ অক্টোবর) সকালে বুদ্ধপূজা ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
