
প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ৩:২০

যশোরের কেশবপুরের কোমরপোল গ্রামে আমন ধানের চারা রোপনকে কেন্দ্র করে বিরোধে হামলায় আজিম উদ্দিন (৩০) নামে এক কৃষক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় আজিমের ভাই নাসির উদ্দিন বাদী হয়ে আসামীদের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছে।
কেশবপুর থানায় অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার কোমরপোল গ্রামের মৃত কেরামত সরদারে পূত্র আজিম উদ্দিনের সাথেআমন ধানের চারা রোপনকে কেন্দ্র করে সম্প্রতি একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের পূত্র শাসছুল হক, শাহজালাল, আনোয়ার হোসেন, মইনুল ইসলাম ও আবু বক্কার এর সাথে বিরোধ সৃষ্টি হয়। তারই জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ২৫ আগস্ট ১২ টার দিকে পাশর্^বর্তী আব্দুল মজিদের ওল ক্ষেতে আজিম উদ্দিনের উপর তারা হামলা চালায়। এলাকাবাসি মারাতœক আহতাবস্থায় আজিম উদ্দিনকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে।

এব্যাপারে থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন জানান, কোমরপোল গ্রামে কৃষক আহতের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, যা তদন্ত পূর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।