
প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ১:১৩

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে পূর্ব শত্রুতার জের ধরে দুলাল (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বুধবার (২৫ আগস্ট) সকালে দুলালের স্ত্রী মো. লিজা বেগম গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। উক্ত মামলায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ আমাসী মো. সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে । সে উত্তর দৌলতদিয়া মজিদ শেখের পাড়া এলাকার মো. রফিক খানের ছেলে।
এজাহার ও থানাপুলিশ সূত্রে জানা যায়, আমার স্বামী দুলাল ও সুমনের মধ্যে দেনা পাওনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার (২৪আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে সুমন দৌলতদিয়া পতিতালয়ে সোনিয়া সাঈদের দোকানের মধ্যে প্রবেশ করে দুলালকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে এসময় দুলাল গালিগালাজ করতে নিষেধ করলে সুমন দোকানের মধ্যে থাকা কাচের বোতল পাকা ওয়ালের সাথে বাড়ি মেরে ভেঙ্গে বোতলের ধারালো অংশ দিয়ে দুলালকে খুন করার উদ্দেশ্যে আঘাত করলে তার কপালে, বোগলের নিচে ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত নীলা ফোলা জখম হয়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

এসময় দুলালের ডাক-চিৎকারে আসে-পাশের লোকজন এগিয়ে আসলে তাকে খুন জখমের ভয়ভীতি প্রদর্শন করে সুমন ঘটনা স্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে তাৎক্ষনিকভাবে চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। কিন্তুু তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে দুলাল সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ্ আল তায়াবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীকে আজ সকালেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।