
প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ০:১৯

গত (১৮ আগস্ট) বরিশাল সদর উপজেলায় শোক দিবসের ব্যানার অপসারণকে কেন্দ্র করে ইউএনও, পুলিশ, আওয়ামীলীগের মধ্যে গোলাগুলি সংঘর্ষের ঘটনায় পুলিশ ও ইউএনও’র দায়েরকৃত মামলায় আটক ১২ আসামীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (২৫ আগস্ট) আসামিদের জামিন আবেদন করলে ১২ আসামিদের জামিন মঞ্জুর করেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট একে,এম জাহাঙ্গীর। সংঘর্ষের ঘটনায় ইউএনও মুনিবুর রহমান এবং কোতোয়ালি মডেল থানার এসআই শাহাজালাল পৃথক দুটি মামলা দায়ের করলে ২২ জনকে আটক করে পুলিশ।

এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর বলেন, একটি ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে এবং উভয়পক্ষ থেকে মামলা দায়েরও করা হয়। ইউএনও এবং পুলিশের দায়ের করা মামলায় আসামিদের জামিন আবেদন করলে ইউএনও’র করা মামলায় ৩ জন ও পুলিশের মামলায় ৯ আসামির জামিন মঞ্জুর করেন আদালত। এদিকে ইউএনও মুনিবুর রহমান ও কোতোয়ালি থানার ওসিসহ ৭/৮০ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলার আবেদন করলে, আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।