
প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ২১:১৯

দিনাজপুরের হাকিমপুর (৮) বছর বয়সের এক শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে আসাদ আলী (৫৫) নামের একজনকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া গ্রামে। শিশুটির বাবা থানায় মামলা দায়ের করায় পুলিশ বুধবার (২৫ আগস্ট) রাতে উপজেলার খট্টামাধবপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসাদ আলী(৫৫) উপজেলার খট্টামাধবপাড়া গ্রামের মৃত নবী মুন্সীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ। তিনি জানান, উপজেলার খট্রামাধবপাড়া গ্রামের নবী মুন্সীর ছেলে আসাদ প্রতিবেশী ভাই গোলাজার হোসেনের বাড়িতে ডুকে তার ৮ বছরের শিশু মেয়েকে গত ১৭ আগষ্ট দুপুরে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ঘটনা স্হলে আসলে আসাদ আলী কৌশলে পালিয়ে যায়। পরে শিশুটির বাবা বাদী হয়ে হাকিমপুর থানায় যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দ্বায়ের করে। প্রাথমিক তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় পুলিশ মঙ্গলবার রাতে খট্টামাধবপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসাদ আলীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে বুধবার অভিযুক্ত আসামিকে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
