
প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ১৯:৪৮

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের হানিফ ফকিরের ছেলে রাসেলের সন্ধান চায় তার পরিবার।ছেলেকে না পেয়ে মায়ের আহাজারির যেন অন্ত নেই। উল্লেখ্য যে,রাসেলের বাবা মারা যাওয়ার পর তার মা অন্যত্র বিয়ে করেন।অন্যের ঘরে সংসার করলেও নিজের ছেলের মায়া যেন কোনোভাবেই ভুলতে পারছেন তার মা।
সে গত সোমবার (১৬ আগস্ট) নিকরাইল বাজার হতে হারিয়ে গেলেও এখন পর্যন্ত বাড়িতে ফেরেনি।তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি,গায়ের রং ফর্সা,সে মানসিক ও শ্রবণ প্রতিবন্ধী।হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিলো চেক লুঙ্গি।

পারিবারিক তথ্য সূত্রে জানা যায়, ছেলেটির বাবা অনেক আগেই মারা গেছেন।তাই এরকম প্রতিবন্ধী ছেলে কোথায় কি করছে বা কি খাচ্ছে এ নিয়ে দুঃচিন্তায় আছেন তার পরিবার।তার ফেরার অপেক্ষার প্রহর গুনছে পরিবার।যদি কেহ তাহার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করতে বলেছেন পরিবার।
কোনো ট্যাগ পাওয়া যায়নি