
প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ২:২৮

তৃতীয় দফায় আরো ২২০টি ফলদ গাছ রোপন করা হয়েছে। এর আগে দুই দফায়য় গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় ২০০টি ফলদ গাছ রোপন করা হয়। এই নিয়ে তিন দফায় ৪২০টি ফলদ গাছ রোপন করেছে গোয়ালন্দ বন্ধুসভা। মঙ্গলবার (২৪ আগষ্ট) সকালে উপজেলার উজানচর ইউনিয়নের নবুওছিমদ্দিন পাড়ার একটি উৎপাদনমূখী শিল্প প্রতিষ্ঠানে ফলদ বৃক্ষ রোপনের কর্মসূচি উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা দূর্ণীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মোস্তফা মুন্সী।
একই সাথে মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড, মোস্তফা গ্রুপ লিমিটেড, সমসের মাতুব্বর জামে মসজিদ, আঞ্জুমান কাদরিয়া জামে মসজিদ, নবুওসিমুদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উজানচর এবং পৌরসভা এলাকার মধ্যে অবস্থিত বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ গাছ রোপন করা হয়। ফলদ বৃক্ষ হিসেবে লিচু, লেবু ও পেয়ারা গাছ রোপন করা হয়।
বৃক্ষ রোপনকালে উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, প্রথম আলো বন্ধুসভার সম্মানিত উপদেষ্টা ও মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সী, বন্ধুসভার সাবেক সভাপতি মুহাম্মদ বাবর আলী, সাবেক সভাপতি শেখর আহম্মেদ বাবু, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক শামসুল হক, কার্যকরি সদস্য মো. মইনুল হক মৃধা, শরিফুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা এম রাশেদুল হক উপস্থিত ছিলেন।

বন্ধুসভার সাধারণ সম্পাদক শামসুল হক বলেন, গত ১৫ আগষ্ট জাতির জনকের শাহাদত বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে আগষ্ট মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি পালন করছি। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে দুই দফায় বন্ধুসভার সদস্যরা গোয়ালন্দ উপজেলার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান এবং ধাতব্য প্রতিষ্ঠানে ২০০টি ফলদ গাছ রোপন করেছে। তৃতীয় ধাপে আমরা আরো ২২০টি লিচু, পেয়ারা ও উন্নত জাতের লেবু গাছ রোপন করেছি। এই মাসব্যাপী আরো ফলদ গাছ রোপনের লক্ষ্যমাত্রা রয়েছে। এতে করে বর্তমান মহামারী করোনার জন্য সবচেয়ে বেশি উপকারী ভূমিকা পালন করবে এ লেবু। এজন্য বন্ধুসভার সদস্যরা নিজেদের অর্থ দিয়ে আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লেবু গাছ রোপনের প্রতি জোর দিয়েছি।
ফলদ গাছ রোপনকালে উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী বলেন, ‘যা কিছু ভালো, তার সাথে প্রথম আলো’। প্রথম আলোর এমন শ্লোগান মুখেই নয়, বাস্তবায়ন করে যাচ্ছে। গোটা বিশ্বের এই মাহমারী করোনার হাত থেকে বাঁচতে লেবু একটি অনন্য উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করা, অক্সিজেনের ঘাটতি পূরন করতে গাছ লাগানোর বিকল্প নেই। আসুন নিজেদের
মধ্যে ঝগড়া না করে দুটি গাছ লাগাই। বন্ধুসভার এমন মহোতি কর্মসূচি হাতে নেওয়ায় তিনি প্রথম আলো কর্তৃপক্ষ এবং বন্ধুসভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তিনি নিজে এমন ভালো কাজের সাথে থাকতে পেরে আনন্দ বোধ করেন।