
প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ২:৬

টেকনাফ-মেরিন ড্রাইভ সড়কের সীবিচ পয়েন্ট সংলগ্ন পাঁকা রাস্তার উপর হতে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) ১৫। সে টেকনাফ উপজেলার হাজম পাড়া এলাকার হামিদ হোসেনের ছেলে মো. রফিক (১৯)। ২৪ আগস্ট ( মঙ্গলবার) দুপুর ১ টারদিকে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশনস্) সিনিঃ সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদ পেয়ে টেকনাফ থানাধীন টেকনাফ-মেরিনড্রাইভ সড়কের সীবিচ পয়েন্টে অভিযান চালানো হয়। এসময় এক ব্যক্তি র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয় এবং আসামীর সাথে থাকা একটি প্লাষ্টিকের বস্তা তল্লাশী করে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে ধৃত মাদক কারবারি স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।