
প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ১৯:৪৩

দিনাজপুরের হাকিমপুর হিলিতে বেকার যুবক যুবতীদের ইন্টারনেটভিত্তিক আয়বর্ধনমূলক"ফ্রিল্যান্সিং"দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(২৪ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) এর উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম। প্রশিক্ষন প্রদান করেন উপজেলা সহকারী প্রোগ্রামার জান্নাতুল ফেরদৌসী।

প্রশিক্ষনে শিক্ষিত বেকার যুবক যুবতীদের ইন্টারনেট ব্যবহার মাধ্যমে আয়বর্ধনমূলক ফ্রিল্যান্সিং এর গুরুত্ব ও করনীয় বিষয়ে আলোচনা করা হয়। এই কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন।