
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১৫:৪৩

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে প্রায় ১৫ ঘণ্টা পর ফেরত দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর-শশীদল সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়।
