
প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ১৭:২৩

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়া এলাকার রাস্তার পাশে ব্রিজের পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক ও আরোহীসহ ২ জন নিহত হয়েছেন।মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৬টার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে মোটরসাইকেলটি কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দিকে যাচ্ছিল। নিহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাদের বয়স ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে হবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি