
প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ২:১

জয়পুরহাটের পাঁচবিবিতে নিজ বাড়ির ঘরের ভিতরে দূর্গন্ধময় অর্ধগলিত শামীম হোসেন (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করছে পুলিশ। শুক্রবার দুপুরে পৌরসভার বড়নারায়নপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কিশোর পৌরসভার বড়নারায়নপুর গ্রামের আইনুল মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবারে শামীমর বাবা-মা তাঁর ছোট বোনকে নিয়ে চিকিৎসার জন্য দিনাজপুর জেলার বিরামপুরে এক আত্মীয়র বাড়িতে যাওয়ায় ওই কিশোর বাড়িতে একাই ছিল। কখন যে ঘরের ভিতরে সে মারা যায় কেউ বলতে পারেনা।
শুক্রবার দুপুরে প্রতিবেশী এক মহিলা বাড়ির পাশে জমিতে শাক তুলতে গেলে বাড়ির ভিতর থেকে দূর্গন্ধ বেরিয়ে আসে। ওই মহিলা স্থানীদের বিষয়টি জানালে ওই বাড়িতে গিয়ে ঘরের ভিতরে অর্ধগলিত লাশ দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুঁটে আসে। পরে থানা পুলিশকে খবর দেয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে তিন থেকে চার দিন আগে মারা গেছে। এই মুহুর্তে লাশের রহস্য জানা যায়নি।
তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। ইতিমধ্যেই লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।

