প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১৫:২৩

ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানে হামলা চালাতে পরমাণু অস্ত্রের প্রয়োজন নেই। তবে দেশটির সন্দেহভাজন পরমাণু স্থাপনায় নতুন করে হামলা চালানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
