
প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ২২:৩০

পিরোজপুরের স্বরূপকাঠির সুটিয়াকাঠি ইউনিয়নের বাররা গ্রামে প্রতিবন্ধি শিশুকে গনধর্ষনের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ রোববার ধর্ষিতার পিতা হান্নান মিয়া বাদী হয়ে ৬ জনকে আসামী করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ মামলা রজু করেই ওসি আবীর মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই মামলার আসামী উজ্জল হোসেন(১৯) ও মকবুল হোসেন (২০) কে গ্রেফতার করে।
ঘটনার বিবরনে বাদী অভিযোগ করেন, তার বুদ্ধি প্রতিবন্ধি ১৫ বছরের মেয়েকে নানা প্রলোভন দেখিয়ে প্রতিবেশি আসামীরা বিভিন্ন সময় ধর্ষন করে। এক পর্যায়ে সে গর্ভবতী হয়ে পড়লে এলাকায় জানাজানি হয়ে যায়। বর্তমানে মেয়েটি ৫ মাসের অন্তস্বত্যা এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে ৬ জনের নাম প্রকাশ পায়।
এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান, অভিযোগ পেয়ে ওসি তদন্তসহ থানার সব অফিসারদের নিয়ে গোটা এলাকায় চিরুনী অভিযান চালানো হয়েছে অভিযানে দুই জনকে গ্রেফতার করতে সক্ষম হই। আসামীদের আদালতে পাঠানো হয়েছে। ধর্ষনের শিকার কিশোরীকে মেডিকেল করানোর জন্য সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।

-