
প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ৩:২৭

দিনাজপুরের হিলিতে লকডাউনের দ্বিতীয়দিনে স্বাস্থ্যবিধি না মানায় এবং সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে বাহিরে ঘুরাঘুরি করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ জনকে ৪ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৪জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর ও উপজেলার সাতকুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর এ আলম। হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম বলেন,সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন মাঠে রয়েছে।
আজ হিলি পৌর ও সাতকুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানায় ১৪ জনকে মোট ৪ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসময় বিজিবি সদস্য ও হাকিমপুর থানার তদন্ত ওসি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযানে অংশগ্রহন করেন।
