
প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ১:২৩

নওগাঁর ধামইরহাটে সর্বজন প্রিয় কবি আব্দুল লতিফ আর নেই (ইন্না ... রাজেউন)। দক্ষিন চকযদু (হাটখোলা) গ্রামের মৃত ময়েজ উদ্দিন মন্ডলের বড় ছেলে প্রতিবাদী কবি আব্দুল লতিফ (৮২) দীর্ঘদিন বার্ধক্যজনিক কারণে অসুস্থ্য র্ছিলেন। ২৪ জুলাই দুপুর পৌনে ১ টায় নিজ বাড়ী হাটখোলায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার ২ স্ত্রী ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে যান কবি আব্দুল লতিফ।

মরহুমের ছোট ভাই আব্দুল গফুর জানান, তার বড় ভাই কবি আব্দুল লতিফ উনসত্তরের আন্দোলনে ধামইরহাটে ছাত্রলীগের বৈঠকে বক্তৃতাকালে গ্রেফতার হন। শান্তি প্রতিষ্ঠায় লিখেছেন শত শত কবিতা।
শনিবার বাদ আছর হাটখোলার কাচা বাজার চত্বরে জানাযার নামাজ শেষে মঙ্গলকোঠা কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকারসহ উপজেলার বিভিন্ন স্তরের মুসল্লি উপস্থিত ছিলেন।