
প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ২০:৮

গজারিয়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলীপুরা এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, প্রাইভেটকারের চালক মো. নয়ন মিয়া (৪৫), নেত্রকোনা জেলার মেদীর কান্দা থানার কলমাকান্দা গ্রামের হেকিম মিয়ার ছেলে। গাড়ির যাত্রী জারা আক্তার (১৭), ঢাকা বংশাল নাজিমউদ্দীন রোড এলাকার আবু জাফরের মেয়ে এবং লিজা আক্তার স্বর্না (১৯), ফেনী জেলার ছাগলনাইয়া থানার মাস্টার পাড়া এলাকার মৃত লিটন মিয়ার মেয়ে।
গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, ঢাকা মেট্টো গ ৩৪-৫৪৬০ একটি প্রাইভেটকার আলীপুরা নামক এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়। দুর্ঘটনা কবলিত গাড়িসহ নিহতদের উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গাড়িটি পানির উপর উল্ট পড়ে ছিল যার ফলে গাড়িতে থাকা কেউ গাড়ি থেকে বের হতে পারেনি। তবে লাশগুলি উদ্ধারকালে মনে হয়েছে, তারা গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করেও পানির মধ্যে গাড়ির ডালা খুলে বের হতে পারেননি। নিহতদের লাশ গজারিয়া থানার মাধ্যমে স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।
