
প্রকাশ: ২০ জুলাই ২০২১, ০:৫১

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে হতদারিদ্রদের মাঝে ১৬টি ভ্যান ও ৪ টি রিক্সা বিতরণ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে রাজবাড়ী অফিসার্স ক্লাবে আনুষ্ঠানিকভাবে ভ্যান ও রিক্সা বিতরণ করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুর রহমান উপস্থিত ছিলেন।
রিক্সা পেতে সুবিধাভোগীরা বলেন, বেশ কয়েকদিন পূর্বে জেনেছিলাম জেলা প্রশাসক ভ্যান-রিক্সা দেয়। সেখান থেকে সরাসরি তার কাছে এসে আমাদের সমস্যার কথা তুলে ধরি। একদিন জানতে পারলাম ডিসি স্যার আমাকে একটি ভ্যান দিবে। আজ সেটি পেলাম। অনেক খুশি লাগছে।
জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, গণশুনানি চলাকালিন সময়ে আমার কাছে আসা অনেক হতদারিদ্ররা তাদের সমস্যার কথা তুলে ধরেন। আমি সেগুলো গুরত্বসহকারে শুনি। এসব হতদারিদ্রদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে পরিবার পরিজন নিয়ে চলতে পারবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। সেই বিষয়টি চিন্তা করে প্রথম পর্যায়ে বেশ কিছ হতদারিদ্রদের মধ্যে রিক্সা বিরতণ করে পর্যবেক্ষণ করি। তারা বর্তমানে ভালো আছেন জেনে তৃতীয় বারের মতো ১৬টি ভ্যানও ৪টি রিক্সা বিতরণ করেছি।

