
প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ২১:২৮

মহামারি করোনা সংকট নিরাসনে জরুরী প্রয়োজনে ফরিদপুরে বিনা মূল্যে অক্সিজেন সরবরাহ করবে "উৎস"।তারই ধারবাহিকতায় ফরিদপুরে সামাজিক (স্বেচ্ছাসেবী) সংগঠন "উৎস" কে ১টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুর।
শনিবার (১৭ জুলাই) দুপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুর এর নিজিস্ব অর্থায়নে ফরিদপুর পশ্চিম খাবাসপুর এ অবস্থিত জান্নাত মটরস'র শোরুমের সামনে সামাজিক (স্বেচ্ছাসেবী) সংগঠন "উৎস" এর সভাপতি দিদারুল ইসলাম দিদার, সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম অয়ন, অর্থ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও সদস্য আতিক ফরসাল সাকিব এর হাতে অক্সিজেন সিলিন্ডার টি হস্তান্তর করেন ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুরের মডারেটর সোহান রহমান এবং মোহাম্মদ সোহান মিয়া।

জানাযায়, ফরিদপুরের অন্যতম একটি সামাজিক সংগঠন "উৎস" অসহায় মানুষের বিপদে আপদে পাশে থাকে। সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের মাঝে রঙ্গিন পোশাক , বই, খাতা, কলম, বিতরণ করা। রাতের আঁধারে ফরিদপুর শহরে ঘুরে ঘুরে সড়কের পাশে শুয়ে থাকা অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ, শীতকালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড করে থাকে এ সংগঠনটি।
