
প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ৫:৫৮

নওগাঁর বদলগাছীতে মজিদুল ইসলাম (৬০) নামে এক গরু ব্যাবসায়ীকে তার ব্যবসার সাবেক অংশীদার কুপিয়ে জখম করেছে। আহত মজিদুল বুধবার বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা করেছে নিহত মজিদুল ইসলামের ছেলে মিঠুন হোসেন। মামলার প্রেক্ষিতে মকছেদ আলী (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি এ মামলার প্রধান আসামী বলে জানিয়েছেন পুলিশ।
নিহত মজিদুল ইসলাম উজেলার বাড়ি উপজেলার কোলা ইউনিয়ন এর ভোলার পালশা গ্রামের সমসের আলী মন্ডল এর ছেলে। গ্রেপ্তারকৃত মকছেদ আলী একই ইউনিয়ন এর আক্কেলপুর গ্রামের আফসার আলীর ছেলে।
মামলা সুত্রে জানা যায় , প্রায় ১৬-১৭ বছর যাবৎ মজিদুল ইসলাম ও মকছেদ আলী যৌথভাবে গরুর ব্যবসা করে আসছিলেন। ব্যবসায়িক দ্বন্দ্বে দুই বছর আগে মজিদুল ইসলাম আলাদাভাবে ব্যবসা শুরু করেন। দুই মাস আগে ব্যবসার হিসাব নিয়ে স্থানীয় ভান্ডারপুর বাজারে তাদের দু”জনের মধ্যে ঝগড়া হয়।
এর পর থেকে দুজনের মধ্যে কথা-বার্তা বন্ধ ছিল। বিষয়গুলো একে অপরের প্রতি বিরোধ চলে আসছিল।
গতকাল (মঙ্গলবার) মজিদুল ইসলাম স্থানীয় কোলা হাটে দুইটি গরু ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করে ভান্ডারপুর বাজারের উদ্দেশ্য রওনাদেন। পথে রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুক্তির মোড়ে এলাকায় মকছেদ আলীসহ তিনজন মজিদুলের পথরোধ করে তাঁর চোখ গামছা দিয়ে বেঁধে তাকে একটি মরিচ ক্ষেতে নিয়ে যায়।
পরে সেখানে মজিদুল ইসলামকে ধারালো চাকু দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়।
এদিকে পরিবারের লোকজন গভীর রাত পর্যন্ত অনেক খোঁজাখুজি করে তার কােন সন্ধান পায়নি। সকালে থানায় অভিযোগ করার পরিকল্পনা করছিল পরিবারের সদস্যরা। কিন্তু তার আগেই ভোর চারটার দিকে মজিদুল ইসলাম জ্ঞান ফিরে পেয়ে কোন রকমে রক্তাক্ত অবস্থায় নিজ বাড়িতে আসেন।
সেখান থেকে পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতালের চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

রাজশাহীতে নেয়ার পর বুধবার বিকেল ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মজিদুল ইসলাম এর ছেলে মিঠুন হোসেন এর সাথে ফোনে কথা হলে তিনি জানান, গরু ব্যবসার টাকা নিয়ে আমার বাবার সাথে মকছেদ আলীর বিরোধ চলে আসছিল। তারই জেরে আমার বাবাকে হত্যার উদ্দেশ্য চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ।
আমরা উন্নত চিৎকিসার জন্য রাজশাহীতে নিয়ে গেলে আজ ( বুধবার ) বিকেল ৪টার দিকে মারা যায়। আমার বাবার মরদেহটি রাজশাহী মেডিক্যাল কলেজে ময়না তদন্ত করা হবে। তার পর আগামীকাল ( বৃহস্পতিবার ) গ্রামের বাড়িতে নিয়ে যাবো। আমার বাবার হত্যা কারীদের কঠিন শাস্তির দাবি করছি।
মামলার তদন্তকারী কর্মকর্তা বদলগাছী থানার এসআই আব্দুল আজিজ জানান, মজিদুল ইসলামকে কুপিয়ে জখম করার ঘটনায় তার ছেলে সকালেই মকছেদ আলীকে প্রধান আসামী করে হত্যাচেষ্টা মামলা করে।
তবে বাঁকি আরও তিনজন কারা ছিল তাদের নাম বলতে পারেনি। সকালে যখন আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় সেখানে আমরা গিয়েছিলাম তখন মজিদুল ইসলাম শুধু মকছেদ আলীর নাম বলতে পেরেছেন বাঁকিদের তিনি চিনতে পারেনি। পুলিশ প্রধান আসামী মকছেদ আলীকে গ্রেফতার করেছে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, নিহত গরু ব্যবসায়ী মজিদুল ইসলামের ছেলে মিঠুন হোসেন বাদি হয়ে আজ ( বুধার ) সকালে থানায় মকছেদ আলীসহ তিনজনের নামে একটি হত্যাচেষ্টা মামলা করেছিলো। বিকেলে মজিদুল ইসলাম মারা যাওয়ায় সেই মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত করা হয়েছে।
তিনি জানান, মামলার প্রধান আসামী মকছেদ আলীকে বুধবার সন্ধ্যার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজিহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল ( বৃহস্পতিবার ) সকালে আদালতে সোপর্দ করা হবে। বাঁকি আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।