
প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ১:১৬

দেবীদ্বার সড়কে দ্রুতগামী লড়ি কেড়ে নিল এক বৃদ্ধে(৫৫)’র প্রাণ। ঘটনাটি ঘটে বুধবার বিকেল সোয়া ৩টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা-সড়কের কোম্পানীগঞ্জ গোমতী নদীর ব্রীজের উত্তর পাড় ভিংলাবাড়ি এলাকায়।
প্রত্যক্ষদর্শি আলাউদ্দিন নামে এক অটোরিক্সা চালক জানান, সিলেট থেকে চট্রগ্রামগামী ১৪ চাকার একটি ডিষ্ট্রিক লড়ি দ্রুত যাচ্ছিল। এসময় আমি স্লো-করে যেতে সিগ্নাল দেই। কারন ওই মুহুর্তে দেবীদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামে যাওয়ার উদ্দেশ্যে একজন যাত্রী আমার অটোতে উঠতে এগিয়ে আসছিলেন।
আসার আগেই তাকে পিষ্ট করে লড়িটি চলে যায়। সাথে সাথে আহত ওই যাত্রীকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই মৃতব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায় ঘাতক লড়িটির মালিক চট্রগ্রাম সিতাকুন্ডের সংসদ সদস্য দিদারুর আলম। চট্র-মেট্রো- চ- ৮১-৪০৪৪ নং দিদারুল আলম ব্রাদাস’ পরিবহনের ওই লড়িটি দেবীদ্বার থানা পুলিশের হেফাজতে রয়েছে।
মীরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃদুল কান্তি কুড়ি জানান, নিহত ব্যাক্তির নাম পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারিনি। ঘাতক লড়িটি আটক করে দেবীদ্বার থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।