
প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ০:৫

মইনুল হক মৃধা,গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন এলাকায় হঠাৎ করে পদ্মা ভয়াবহ ভাঙন শুরু হয়েছে।
সরজমিনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গিয়ে দেখা যায়,দৌলতদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মজিদ শেখের পাড়ায় ভাঙনের কারণে নদীপাড়ের বাসিন্দারা ঘরবাড়ি সরানোর কাজে ব্যস্ত। কেউ ঘরের খুঁটি খুলছেন, কেউবা অন্যত্র নিয়ে যাচ্ছেন ঘরের চাল।
চোখের সামনে রাক্ষুসী পদ্মার হিংস্র থাবায় একে একে গ্রাস করছে বসতভিটা। তীব্র ভাঙন শুরুর পর থেকেই গোয়ালন্দ পৌর ছাত্রলীগের এক দল উদ্যোমী তরুন ভাঙন কবলিত অসহায় মানুষের ঘর সরানোর কাজে সহযোগীতা করেছে।

কেউ গাছ কেটে দিচ্ছে, কেউ ঘরের চাল খুলে দিচ্ছ, আবার কেউ ঘরের আসবাবপত্র সরানোর কাজে সহযোগীতা করছে। পৌর ছাত্রলীগের এ মানবিক কর্মকান্ডে ধন্যবাদ জানিয়েছে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি মো. মোস্তাফা মুন্সী।
পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাতুল আহম্মেদ সজল ও সাধারণ সম্পাদক আকাশ সাহা বলেন, হঠাৎ দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় ভয়াবহ ভাঙনের কথা শুনে আমরা সেখানে ছুটে যাই। অসহায় মানুষের হাহাকার দেখতে তৈরি ছিলাম না।
আমরা দ্রুত পৌর ছাত্রলীগের সদস্যরা ভাঙন কবলিত মানুষের ঘর সরানোর কাজে লেগে পড়ি। শুধু ভাঙন কবলিত মানুষের পাশেই নয় আমরা সব সময় অসহায় মানুষের পাশে ছিলাম, আছি,থাকবো ইনশাআল্লাহ্।