
প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ২২:৫৮

নওগাঁয় হাত-পা বাঁধা অবস্থায় পুকুর থেকে এক মসজিদের মোয়াজ্জিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার শৈলগাছী ইউনিয়ন এর চকচাঁপাই গ্রামের মেসার্স সীমানা ব্রিকস নামের একটি ইটভাটার পাশের একটি পুকুর আজ ( মঙ্গলবার ) বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম আব্দুল কুদ্দুস (৫০) উপজেলার শৈলগাছী ইউনিয়নের চকচাঁপাই গ্রামের মৃত মজি মন্ডলের ছেলে। পেশায় আব্দুল কুদ্দুস স্থানীয় শিংবাচা ফোকরা বাড়ি জামে মসজিদের মোয়াজ্জিনের দ্বায়িত্বে ছিলেন। গতকাল (সোমবার) বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। শরীরের পেছনে হাত বাঁধা অবস্থায় আব্দুল কুদ্দুসের লাশটি পুকুরের পানিতে ভাসছিল। পুলিশের ধারনা দুর্বৃত্তরা তাঁকে মেরে পুকুরে ফেলে রেখে গেছে।
পুলিশ ও নিহত আব্দুল কুদ্দুস এর পরিবার সূত্রে জানা যায়, গতকাল ( সোমবার ) বিকেলে নওগাঁ সদর উপজেলার শৈলগাছী বাজারে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফেরায় স্বজনেরা তাঁকে বিভিন্ন জায়গায় খুঁজেও সন্ধ্যান পাননি। বেলা সীমানা ব্রিকস ইটভাটায় কাজ করতে আসা শ্রমিকেরা ইটভাটার পাশে অবস্থিত পুকুরে লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেয়।
স্থানীয় শৈলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর সরদার জানান, গতকাল বিকেলে শিংবাচা ফোকরা বাড়ি জামে মসজিদের মোয়াজ্জিন আব্দুল কুদ্দুস বাড়ি থেকে স্থানীয় শৈলগাছী বাজারে যাওয়ার কথা বলে বের হয়। তার পর গভীর রাত হয়ে গেলেও আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। আজ সকালে হয়তো থানায় নিখোঁজ এর অভিযোগ করতো কিন্তু তার আগেই আজ বেলা ১১টার দিকে স্থানীয় মেসার্স সীমানা ব্রিকস নামের ইটভাটার পাশের একটি পুকুর পুকুরে তার মরদেহটি ভেসে ওঠে। এখন কি কারনে এমন হত্যাকান্ড কিছুই বুঝতেছিনা। পুলিশী তদন্তের পরই মূল ঘটনা জানা যাবে।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, নিহত আব্দুল কুদ্দুস এর লাশটি হাত-পা মোড়া (শরীরে পেছনে বাধা) অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া তার ডান পাশের চোখে পাশে ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাঁকে মারধর করে হাত বেঁধে তাঁর লাশটি পুকুরে ফেলে রেখে চলে যায়। লাশটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।তিনি আরও বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকারীদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।