
প্রকাশ: ১২ জুলাই ২০২১, ২:৪৫

দেবীদ্বারে করোনা আক্রান্ত রোগীর ফোন কলে জরুরী সেবা নিয়ে পৌঁছে গেল ডাক্তার ফেরদৌস খন্দকার'র কোভিড-১৯ সেবা টিম।
সোমবার বিকেলে হঠাৎ ফোন কল আসে কোভিড-১৯ সেবা টিম'র হটলাইন নাম্বারে। ফোনকল রিসিভ করে ঠিকানা নিবন্ধন করে, টিম'র অ্যাম্বুলেন্স যুগে অক্সিজেন সিলিন্ডার ও সাথে ফলমুল নিয়ে ছুটে যান রোগীর দ্বারপ্রান্তে।
এসময় রোগীর বাড়িতে ছুটে যান, কোভিড-১৯ সেবা টিম'র কন্ট্রোল ইনচার্জ শাহিনুর লিপি, টিমের সমন্বয়ক, মনিরুল ইসলাম, আয়শা আলী মুক্তা, আব্দুর রহমান ভূঁইয়া, শফিউল আলম রাজীব প্রমূখ।
কোভিড-১৯ সে টিম'র কন্ট্রোল ইনচার্জ শাহিনুর লিপি জানান, দুপুর তিনটা বেজে ৩ মিনিট, আমরা টিমের স্বেচ্ছাসেবীরা তখন খাবার খাচ্ছিলাম, আমাদের হট লাইন নাম্বারে জরুরি কল আসে রোগীর কাছ থেকে। তিনি জানান তারা স্বামী-স্ত্রী দুজনে করোনা পজেটিভ, তিনি কিছুটা সুস্থতা বোধ করলেও তাহার স্ত্রীর শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। জরুরী অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

এই মুহূর্তে আমরা খাবার রেখে স্বেচ্ছাসেবী টিম প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার ও ফলমূল নিয়ে চলে যাই আক্রান্ত রোগীর বাড়িতে।এবং তাকে অক্সিজেন'র ব্যাবহারবিধি বুঝিয়ে দিয়ে আসি।
মানবতার ফেরিওয়ালা ডাক্তার ফেরদৌস খন্দকারের সহযোগিতায় তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।