
প্রকাশ: ১২ জুলাই ২০২১, ২:৬

নওগাঁ সদর উপজেলার যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস (৭০) ঢাকার বাডেম হাসপাতালে চিৎসাধীন অবস্থায় গত রবিবার রাত ১০ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি.........রাজিউন)। তিনি নওগাঁ সদর উপজেলার ধামকুড়ি গ্রামের মৃত জাফর মন্ডলের ২য় ছেলে।
সোমবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর উপজেলার ধামকুড়ি ঈদগাহ মাঠে সদর উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মোঃ নাহারুল ইসলাম ও নওগাঁ সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের পর জানাজা শেষে তার পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ছেলে নিশান হোসেন মৃত্যুর জানান, রবিবার রাত ১০ টায় ঢাকার বারডেম হাসপাতালে চিৎসাধীন আবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আমার বাবা মারা যায়। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। মহান সৃষ্টিকর্তা যেন পরপারে বাবাকে উত্তম প্রতিদান দান করেন।

তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

এসময় বীর মুক্তিযোদ্ধা গোলাম সামদানীর সাথে কথা হলে তিনি জানান, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ছিলেন দেশের জন্য একজন নিবেদিত মানুষ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তার অবদান আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। তিনি আজ আমাদের মাঝে থেকে চলে গেছেন। কিন্তু তার অবদান সবাই স্মরণ করবে সারাজীবন।