
প্রকাশ: ১৭ জুন ২০২১, ০:২০

ইসলাসিক স্কলার আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের সন্ধান চেয়ে শরীয়তপুরে সচেতন তরুণ সমাজ ও দ্বীনি তরুল সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার ১৭ জুন দুপুর ১২টায় বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে চৌরঙ্গী মোড় ও জেলা প্রশাসক চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে দুই শতাধিক তরুন অংশগ্রহণ করেন।
সচেতন তরুন সমাজের পক্ষে বক্তব্য রাখেন রাকিব আহসান ও দ্বীনি তরুণ সমাজের পক্ষে বক্তব্য রাখেন মো. শাখাওয়াত হোসেন শিখর।

এসময় বক্তারা বলেন, আদনান কে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে তরুণ সমাজের পক্ষ থেকে সরকার ও প্রশাসনের কাছে আহবান জানাচ্ছি। এই ক্ষেত্রে প্রশাসনের কোন গাফেলতি থাকলে আমরা পরবর্তীতে আরও কঠিন কর্মসূচি আহবান করব।
এসময় উপস্থিত ছিলেন এ্যাডভোকেট শহিদুল ইসলাম সজীব,রাকিব হাসান ,নাজিম তালুকদার ,তাজমুল মাঝি, রাসেল মাঝি ,আবির হোসেন, সাব্বির হোসেন প্রমুখ।
জানাগেছে, গত ১০ জুন বৃহস্পতিবার আবু ত্ব-হা মুহাম্মদ আদনান রংপুর থেকে গাড়ি নিয়ে ঢাকার উদ্যেশ্যে রওয়ানা হয়। ঢাকার গাবতী এলাকা পর্যন্ত তারা নেটওয়ার্কের মধ্যে ছিলেন। তার পর থেকে আবু ত্ব-হা মুহাম্মদ আদনান তার গাড়ি চালক ও অন্যান্য দুইজন সফর সঙ্গীসহ মোট চার জন নিখোঁজ হন। অদ্যবধি তাদের সন্ধান পাওয়া যায়নি।