
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ১৩:৮

মৌলভীবাজারের রাজনগরে মাদ্রাসার ওয়াজ মাহফিলে এক হালি কমলা ৫০ হাজার টাকা এবং আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় নিলামে বিক্রি হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে ব্যতিক্রমী এ নিলাম অনুষ্ঠিত হয়। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন তহবিলে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত নিলামে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী আব্দুল মালিক রুকন সর্বোচ্চ দর দিয়ে কমলা কিনে নেন।
