
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১১:৫৮

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লটে বিয়ের জন্য পাত্র খুঁজতে অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন ৩৬ বছর বয়সী তরুণী এরিন প্যাটারসন। ডেটিং অ্যাপ ও পরিচিতদের মাধ্যমে দীর্ঘদিন চেষ্টা করেও মনের মতো জীবনসঙ্গী না পাওয়ায় এবার তিনি তৈরি করেছেন ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ নামে একটি গুগল ফর্ম। তাঁর তৈরি ফর্মে ইতোমধ্যে ২৪১টি আবেদন জমা পড়েছে। পাশাপাশি প্রায় ১০০০ থেকে ১৫০০টি সরাসরি বার্তাও পেয়েছেন বলে জানা গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
