প্রকাশ: ১ জুলাই ২০২৬, ১২:২৬

ঝালকাঠির শহরতলীর গাবখান এলাকায় একটি কলাগাছে এক ছড়ায় একের পর এক ১২টি মোচা ধরায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণত একটি কলার ছড়ায় একটি মাত্র মোচা থাকে। কিন্তু ব্যতিক্রমী এই গাছে ধাপে ধাপে মোট ১২টি মোচা বের হয়েছে এবং প্রতিটি মোচাতেই কলা ধরেছে। বিরল এই দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ।
