
প্রকাশ: ২ এপ্রিল ২০২৬, ১১:৪৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বড়চেগ গ্রামের উদ্যোক্তা মো. আমির হোসেন সিরাজ পরিবেশবান্ধব বাঁশ-বেতের হস্তশিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। প্রায় দুই দশকের নিরলস প্রচেষ্টায় তাঁর প্রতিষ্ঠিত ‘সিরাজ কুটির শিল্প’ এখন দেশীয় বাজার ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও পরিচিতি পেয়েছে।
