প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৭:১৩

গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক এক প্রতিবাদ কর্মসূচি। নানা শ্রেণি-পেশার মানুষ, রাজনীতিবিদ, কবি-সাহিত্যিক এবং তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচিটি পরিণত হয় এক বিশাল গণজমায়েতে।
