শনিবার, ১১ এপ্রিল, ২০২৬২৯ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিশেষ প্রতিবেদন

বৈশাখে রঙ ছড়াতে ব্যস্ত জামগ্রামের ফুলের কারিগর

নাজমুল হক নাহিদ
নাজমুল হক নাহিদ

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৯:২

শেয়ার করুনঃ
বৈশাখে রঙ ছড়াতে ব্যস্ত জামগ্রামের ফুলের কারিগর
বৈশাখী মেলায় ফুলে চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রামের প্রায় ৪শ পরিবার

আর মাত্র কয়েকদিন পরেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এ উৎসব ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে বসছে বৈশাখী মেলা, আর এই মেলাগুলোর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে বাহারি কাগজের ফুল। শিশুদের খেলনা কিংবা প্রিয়জনকে উপহারের জন্য এসব ফুলের চাহিদা ব্যাপক।

এই চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রামের প্রায় ৪শ পরিবার। তারা রঙ-বেরঙের কাগজ, কাপড়, শোলা, বাঁশ ও অন্যান্য উপকরণ দিয়ে তৈরি করছেন স্টার, মানিক চাঁদ, চর্কি, গোলাপ, সূর্যমুখী, কিরণমালা, জবা, গাঁদা, বিস্কুটসহ নানা ধরনের বাহারি ফুল। দেখে মনে হবে, যেন একেকটা জীবন্ত ফুল।

প্রায় ৪০ বছর আগে জামগ্রামের ২-৩টি হিন্দু পরিবার এই ফুল তৈরির কাজ শুরু করলেও এখন তা পুরো গ্রামের প্রধান পেশায় পরিণত হয়েছে। এই শিল্পে নারী-পুরুষ, স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে বৃদ্ধরাও নিয়োজিত। পরিবারের সবাই মিলে তৈরি করছেন ফুল, আর পুরুষ সদস্যরা দেশের বিভিন্ন জেলায় গিয়ে বিক্রি করছেন সেগুলো।

আরও

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’
জামগ্রামের ফুল কারিগর সুরুজ ইসলাম দুলু বলেন, “আমার দাদা এই কাজ শুরু করেছিলেন, তারপর বাবা, আর এখন আমি। ২০ বছর ধরে ফুল তৈরি করছি। আমার স্ত্রী আর দুই সন্তানও এ কাজে সহযোগিতা করে।”

একই গ্রামের মনিরুল ইসলাম কানন জানান, তার বাবাও এই পেশার সাথে জড়িত ছিলেন। এখন তিনি, তার স্ত্রী, সন্তান ও বাবা-মা সবাই মিলে এই শিল্পকে কেন্দ্র করে সংসার চালাচ্ছেন। “এই কাজ থেকেই আমাদের সংসার চলে। স্বাচ্ছন্দ্যে দিন কাটছে,” বলেন তিনি।

৫৫ বছর বয়সি ফুল ব্যবসায়ী আমিনুল ইসলাম বুলু বলেন, “জ্ঞান হওয়ার পর থেকেই আমি এই কাজের সঙ্গে জড়িত। পহেলা বৈশাখকে কেন্দ্র করে জয়পুরহাট, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রাজশাহীসহ বিভিন্ন স্থানে মেলায় গিয়ে ফুল বিক্রি করি। তাবু খাটিয়ে নিজেরাই রান্না করি, আবার সব বিক্রি শেষ হলে বাড়ি ফিরে আসি।” তিনি জানান, এ মৌসুমে ৩০ হাজার টাকা পর্যন্ত লাভ হয়।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
ফুল তৈরির পেছনে নারীদের অবদানও কম নয়। আফরোজা বানু নামের এক গৃহিণী বলেন, “সকালে ঘরের কাজ শেষ করে আমি ফুল তৈরি করি। আমাদের মতো নারীদের শ্রমেই এই শিল্প এত বড় হয়েছে। যদি সরকার স্বল্প সুদে ঋণ দেয়, তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো।”

বৈশাখী মেলাফুলের কারিগরআত্রাই উপজেলা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

ঈদে পর্যটকের আশায় বুক বাঁধছেন চাঁদের গাড়ি চালকরা

ঈদে পর্যটকের আশায় বুক বাঁধছেন চাঁদের গাড়ি চালকরা
এই ফুলের আয়ে শুধু সংসার চালাচ্ছেন না, অনেকেই চালাচ্ছেন সন্তানদের লেখাপড়াও। আত্রাই মোল্লা আজাদ সরকারি কলেজের শিক্ষার্থী পূজা বলেন, “বাবা ফুল বিক্রি করে আমাদের পড়াশোনার খরচ চালান। আমিও পাশে বসে ফুল বানিয়ে তাকে সাহায্য করি।”

পহেলা বৈশাখ সামনে রেখে ভোর থেকে রাত পর্যন্ত চলে কাজ। গ্রামের যেদিকেই তাকানো যায়, দেখা যাবে কাগজ, কাপড়, বাঁশ, রঙে সজ্জিত ফুল তৈরির দৃশ্য। কেউ স্টার বানাচ্ছে, কেউ গোলাপে রঙ তুলছে, কেউবা বাঁশের কাঠি কেটে নিচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, “জামগ্রামের এই ফুল তৈরি একটি ঐতিহ্যবাহী কুটির শিল্পে পরিণত হয়েছে। এতে শুধু আয় নয়, বাঙালির উৎসবগুলোতেও সৌন্দর্য যোগাচ্ছে। আমরা চেষ্টা করবো এই শিল্পে নিয়োজিতদের উন্নত প্রশিক্ষণ ও স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে।”

এই ছোট্ট গ্রামের হাজারো হাতের পরিশ্রমে তৈরি হচ্ছে রঙিন এক বৈশাখ। গ্রামীণ কুটির শিল্পের সফল উদাহরণ হয়ে উঠেছে জামগ্রাম, যেখানে শিল্প ও সংস্কৃতি পাশাপাশি বেঁচে আছে পরম মমতায়।

সর্বশেষ সংবাদ

তৃণমূলে হতাশা, দেশে ফেরার আহ্বান বড় নেতাদের

তৃণমূলে হতাশা, দেশে ফেরার আহ্বান বড় নেতাদের

বুশ-ওবামা-বাইডেনর না, ট্রাম্প রাজি হামলায়- জন কেরি

বুশ-ওবামা-বাইডেনর না, ট্রাম্প রাজি হামলায়- জন কেরি

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রীমঙ্গলে ফুলে-ফলে সুশোভিত বিরল নাগলিঙ্গম গাছ, মুগ্ধ দর্শনার্থীরা

শ্রীমঙ্গলে ফুলে-ফলে সুশোভিত বিরল নাগলিঙ্গম গাছ, মুগ্ধ দর্শনার্থীরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) সংলগ্ন পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকা বিরল প্রজাতির নাগলিঙ্গম গাছটি বর্তমানে ফুল ও ফলে ভরে উঠেছে। দৃষ্টিনন্দন এই বৃক্ষ প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে। সরেজমিনে দেখা যায়, বিশালাকৃতির নাগলিঙ্গম গাছটির গুঁড়ি ফুঁড়ে লম্বা লতার মতো ছড়ায় অসংখ্য কুঁড়ি। এসব কুঁড়ি থেকেই একসঙ্গে ফুটেছে ফুল এবং ধরেছে গোলাকার ফল—যা এই গাছের অন্যতম বিশেষ

বিশ্ববাজারে নতুন পরিচিতি পেল কমলগঞ্জের বাঁশ-বেত শিল্প

বিশ্ববাজারে নতুন পরিচিতি পেল কমলগঞ্জের বাঁশ-বেত শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বড়চেগ গ্রামের উদ্যোক্তা মো. আমির হোসেন সিরাজ পরিবেশবান্ধব বাঁশ-বেতের হস্তশিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। প্রায় দুই দশকের নিরলস প্রচেষ্টায় তাঁর প্রতিষ্ঠিত ‘সিরাজ কুটির শিল্প’ এখন দেশীয় বাজার ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও পরিচিতি পেয়েছে। ১৯৯৮ সালে পরিবারের ব্যবহারের জন্য নিজের হাতে বাঁশ-বেত দিয়ে কিছু আসবাব তৈরি করেন আমির হোসেন। স্থানীয়ভাবে সেগুলো প্রশংসা পেলে মানুষ তাঁর কাছে আসবাব বানানোর অনুরোধ করতে

লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনে সেলফি-কনটেন্ট তৈরি, বাড়ছে মৃত্যুঝুঁকি

লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনে সেলফি-কনটেন্ট তৈরি, বাড়ছে মৃত্যুঝুঁকি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চিরসবুজ লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাঝ দিয়ে চলে যাওয়া নান্দনিক রেললাইন এখন পর্যটকদের জন্য ভয়ংকর মরণফাঁদে পরিণত হয়েছে। প্রকৃতির সৌন্দর্যে ঘেরা এই রেললাইনকে কেন্দ্র করে ছবি তোলা ও অনলাইন কনটেন্ট তৈরির প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ফলে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনের ওপর দাঁড়িয়ে, বসে কিংবা হাঁটতে হাঁটতে ছবি ও ভিডিও ধারণ করছেন দর্শনার্থীরা। বিশেষ করে ঈদুল ফিতরের পরবর্তী

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালজোড় এলাকার কয়েক হাজার মানুষ কালজানী নদীর ওপর সেতুর অভাবে যুগের পর যুগ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দেশের মূল ভূখণ্ড থেকে নদী দ্বারা বিচ্ছিন্ন এ অঞ্চলের মানুষকে প্রতিনিয়ত জানমালের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হয়। এতে নষ্ট হয় সময়, বাড়ে আর্থিক ক্ষতি, ব্যাহত হয় শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন কার্যক্রম। স্থানীয়দের মতে, যাতায়াতের একমাত্র ভরসা এখনো ডিজেল ইঞ্জিনচালিত

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

মৌলভীবাজারে ‘বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ’ নামে দেশের প্রথম পাখি উদ্যানটি অল্প সময়েই দর্শনার্থীদের ব্যাপক সাড়া ফেলেছে। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে গত পাঁচ দিনে এখানে রেকর্ডসংখ্যক দর্শনার্থীর আগমন ঘটেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা প্রকৃতি ও পরিবেশবান্ধব এ পার্কে মুগ্ধতা প্রকাশ করছেন। ২০২৫ সালের অক্টোবর মাসে যাত্রা শুরু করা এই পার্কটি মৌলভীবাজার সদর উপজেলার ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামে