
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১১:৫৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী'র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী আগ্রাসনের পর এবার দেশবাসী ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন করছে।" তিনি আরো উল্লেখ করেছেন, "যারা জুলাই আন্দোলনের শহীদদের পরিবারে আজ খুশি নেই, তাদের পরিণতির বিচার হবে।" আজ (৩১ মার্চ) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে তিনি এসব কথা বলেন।
