মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬৩১ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিশেষ প্রতিবেদন

চীনের বাজারে ২০২৮ পর্যন্ত শুল্কমুক্ত রপ্তানির সুযোগ বাংলাদেশের

সাজিদ হিটলার
সাজিদ হিটলার , বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ২৩:১৭

শেয়ার করুনঃ
 চীনের বাজারে ২০২৮ পর্যন্ত শুল্কমুক্ত রপ্তানির সুযোগ বাংলাদেশের

চীন বাংলাদেশের জন্য শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা আরও দুই বছর বাড়ানোর ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার চীনের উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন। ফলে ২০২৮ সাল পর্যন্ত বাংলাদেশ চীনের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। এ বৈঠকে বাংলাদেশ চীনা কোম্পানিগুলোকে দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে।  

২০২৬ সালে বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশন হবে। এরপর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র তিন বছর শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখবে। কানাডা একই সুবিধা দেওয়ার আশ্বাস দিলেও আনুষ্ঠানিক আইন পরিবর্তন করেনি। অন্যদিকে, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের কাছ থেকে বাংলাদেশ এখনও কোনো প্রতিশ্রুতি পায়নি।  

চীন ২০২২ সালে ৯৯ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিলেও বাংলাদেশ সেই সুযোগ যথাযথভাবে কাজে লাগাতে পারেনি। বরং রপ্তানি কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরে চীনে বাংলাদেশের রপ্তানি ছিল ৬৭৭ মিলিয়ন ডলার, যা আগের বছর ছিল ৬৮৩ মিলিয়ন ডলার।  

আরও

কেতকীর বিলে ফুটেছে পদ্ম, প্রকৃতিপ্রেমীদের ভিড় বাড়ছে উলিপুরে

কেতকীর বিলে ফুটেছে পদ্ম, প্রকৃতিপ্রেমীদের ভিড় বাড়ছে উলিপুরে
আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষক ড. এম এ রাজ্জাক জানান, চীনের দেওয়া শুল্কমুক্ত সুবিধা বাংলাদেশ পুরোপুরি কাজে লাগাতে পারেনি। চীন হয়তো এ কারণেই দুই বছর বাড়তি সময় দিচ্ছে। তবে শুধুমাত্র এই সুবিধা যথেষ্ট নয়, বরং চীনা বিনিয়োগ আকৃষ্ট করা হলে দীর্ঘমেয়াদে বাংলাদেশের বাণিজ্য উপকৃত হবে।  

তিনি বলেন, চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করা হলে শুল্কমুক্ত সুবিধা দীর্ঘায়িত করা সম্ভব। ডব্লিউটিও নীতিমালা অনুযায়ী, উন্নত দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে হলে ৯৯ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিতে হয়। তবে চীন যেহেতু উন্নয়নশীল দেশ, তাই ১০ শতাংশ পণ্যে শুল্ক অব্যাহত রেখে দীর্ঘমেয়াদে সুবিধা নেওয়া যেতে পারে।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের তথ্যমতে, বাংলাদেশে চীনের বিনিয়োগ কমছে। ২০১৮-১৯ অর্থবছরে তা ছিল ১.১৫ বিলিয়ন ডলার, যা ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট ১.২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ট্রাম্প প্রশাসনের শুল্কারোপের ফলে চীনা কোম্পানিগুলো নতুন বাজার খুঁজছে, যা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তৈরি করতে পারে।  

শুল্কমুক্ত রপ্তানি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ড. ইউনূসের সফরের মূল লক্ষ্য চীনা বিনিয়োগ আকৃষ্ট করা। বিশেষজ্ঞরা বলছেন, চীনা বেসরকারি বিনিয়োগ পেতে চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক জোন স্থাপনে গুরুত্ব দিতে হবে। চীনা বিনিয়োগকারীরা অত্যন্ত দক্ষ হওয়ায় অবকাঠামো উন্নয়ন জরুরি।  

আরও

অযত্নে বিলীনের পথে শ্রীমঙ্গলের সাড়ে ৩৫০ বছরের ‘কামিনী ভবন’

অযত্নে বিলীনের পথে শ্রীমঙ্গলের সাড়ে ৩৫০ বছরের ‘কামিনী ভবন’
এ বছরের গ্রীষ্ম থেকে বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানি শুরু হবে। পাশাপাশি কাঁঠাল, পেয়ারা ও জলজ পণ্য আমদানির আগ্রহ দেখিয়েছে চীন, যা বাণিজ্য ভারসাম্য কমাতে সহায়ক হবে। এছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনা স্কলারশিপ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।

সর্বশেষ সংবাদ

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম-সাদিক

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম-সাদিক

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে দেশে মাদক ঢুকছে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে দেশে মাদক ঢুকছে: আইনমন্ত্রী

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

মেধা আছে, স্বপ্ন আছে, নেই শুধু পড়ার সামর্থ্য

মেধা আছে, স্বপ্ন আছে, নেই শুধু পড়ার সামর্থ্য

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ বাজেয়াপ্ত পণ্য ধ্বংস করল কাস্টমস

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ বাজেয়াপ্ত পণ্য ধ্বংস করল কাস্টমস

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

এ সম্পর্কিত আরও পড়ুন

ছয় মাসেই রেকর্ড চা উৎপাদন, সুদিন ফিরছে দেশের বাগানে

ছয় মাসেই রেকর্ড চা উৎপাদন, সুদিন ফিরছে দেশের বাগানে

নানা প্রতিকূলতা ও উৎপাদন ব্যয়ের চাপ কাটিয়ে দেশের চা শিল্পে আবারও সুদিনের আভাস দেখা দিয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত, সঠিক ব্যবস্থাপনা এবং চায়ের নিলামে ভালো দাম পাওয়ায় চলতি বছরের প্রথম ছয় মাসে রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছে। গত তিন বছরের প্রথমার্ধের তুলনায় এ উৎপাদন সর্বোচ্চ। চলতি বছরে দেশে ১০ কোটি ৪০ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জুন

গোল্ডেন পেয়ারায় বদলাচ্ছে জুড়ীর পতিত জমির অর্থনীতি

গোল্ডেন পেয়ারায় বদলাচ্ছে জুড়ীর পতিত জমির অর্থনীতি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পতিত ও পরিত্যক্ত জমিতে উন্নত জাতের পেয়ারা চাষ কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। জায়ফরনগর ইউনিয়নের চম্পকলতা গ্রামের কৃষক ইমামুল হোসেন মাত্র দুই বিঘা জমিতে পেয়ারা বাগান করে সাফল্য পাওয়ার পর স্থানীয় অন্য কৃষকেরাও এ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ইমামুল হোসেন উন্নত জাতের ‘গোল্ডেন এইট’ ও ‘গোল্ডেন টেন’-এর ৬৭টি চারা রোপণ করে বাগান শুরু করেন। আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ

যমুনার তীরে বেহুলা ভাসান, বেঁচে আছে বাংলার লোকঐতিহ্য

যমুনার তীরে বেহুলা ভাসান, বেঁচে আছে বাংলার লোকঐতিহ্য

বেহুলা ভাসান বা শ্রাবণের ডালা ভাসান কেবল একটি লোকাচার নয়, এটি বাংলার লোকবিশ্বাস, মনসামঙ্গল কাব্যের কাহিনি, নদীমাতৃক জীবন ও গ্রামীণ সংস্কৃতির জীবন্ত প্রতিফলন। সময়ের পরিবর্তনে বাংলার অনেক প্রাচীন লোকাচার হারিয়ে গেলেও মানুষের বিশ্বাস, আবেগ ও সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতায় এখনো টিকে আছে এই ঐতিহ্য। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় প্রতিবছর শ্রাবণ মাসের শেষ দিকে যমুনা নদীর তীরে বেহুলা ভাসানকে ঘিরে উৎসবমুখর পরিবেশ

শ্রীমঙ্গলে কাঁটায় ভরা ক্যাকটাসে রাতজাগা ফুলের মুগ্ধতা

শ্রীমঙ্গলে কাঁটায় ভরা ক্যাকটাসে রাতজাগা ফুলের মুগ্ধতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিদ্যাবিল টি এস্টেটে দেখা মিলেছে বিরল একাধিক ফুলের কুঁড়ি বহনকারী কলামার ক্যাকটাসের। দৃষ্টিনন্দন এই ক্যাকটাসের সবুজ কাণ্ডের বিভিন্ন অংশে ফুটেছে সবুজ-হলুদ ফুল। কাঁটায় ভরা উদ্ভিদটির এমন ব্যতিক্রমী ফুল স্থানীয়দের পাশাপাশি উদ্ভিদপ্রেমীদেরও কৌতূহলী করে তুলেছে। ক্যাকটাস নানা বর্ণ ও বৈচিত্র্যের হয়ে থাকে। কোনো প্রজাতিতে কাঁটা কম, কোনোটি কাঁটায় ভরা। মরু অঞ্চলের উদ্ভিদ হলেও ঘরের গাছ হিসেবেও ক্যাকটাসের জনপ্রিয়তা বাড়ছে।

বিলুপ্তির শঙ্কা কাটিয়ে মৌলভীবাজারে ফিরছে পাহাড়ি ফল চাম কাঁঠাল

বিলুপ্তির শঙ্কা কাটিয়ে মৌলভীবাজারে ফিরছে পাহাড়ি ফল চাম কাঁঠাল

গ্রীষ্ম এলেই মৌলভীবাজারের পাহাড়, টিলা, চা-বাগান ও বনাঞ্চলে চোখে পড়ে এক বিশেষ ফল—চাম কাঁঠাল। সবুজ চা-বাগান আর টিলাবেষ্টিত প্রকৃতির মাঝে গাছের কাণ্ডজুড়ে ঝুলে থাকা এই ছোট আকারের ফল যেন প্রকৃতির অনন্য সৌন্দর্যের অংশ হয়ে ওঠে। স্থানীয়ভাবে এটি ‘চাপালিশ’ নামেও পরিচিত। দেখতে অনেকটা কাঁঠালের মতো হলেও আকারে ছোট এবং স্বাদে টক-মিষ্টি হওয়ায় সাধারণ কাঁঠাল থেকে এটি আলাদা। সম্প্রতি সরেজমিনে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া