
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১১:৩০

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা গড়বই।” তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষের মধ্যে ঈদের সময় ঐক্য ও ভালোবাসার বন্ধন দৃঢ় করতে চাই। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ঈদ নৈকট্য ও সমবেদনার দিন, এবং সেই ঐক্যকে দীর্ঘস্থায়ী করতে তিনি কাজ করবেন।
