বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ-এর দ্বিবার্ষিক সীমান্ত সম্মেলন আগামী ১৭ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে ৫৫তম মহাপরিচালক পর্যায়ের বৈঠক, যা বিএসএফ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিজিবির প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিএসএফের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন ডিজি দলজিৎ সিং চৌধুরী। চার
ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ শনিবার ৩৬৯ জন ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। বিনিময়ে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে। হামাসের সামরিক বিভাগ আল কাসেম ব্রিগেড এবং ফিলিস্তিনি কারাবন্দিদের সহায়তা প্রদানকারী সংস্থা প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স মিডিয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে। প্রিজনার্স মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়েছে, শনিবার মুক্তির অপেক্ষায় থাকা কারাবন্দিদের মধ্যে ৩৩৩
সারা দেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য অভিযানে আরও ৯৪৮ জনসহ মোট ১ হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। শুক্রবার সন্ধ্যায় এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, বিশেষ এ অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে চার বছরের শিশু জিহানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির পরিবারের তথ্য অনুযায়ী, বিকেলে রূপসী থেকে নরসিংদীর খালার বাড়িতে যাওয়ার পথে গাড়িটি কর্ণগোপ ফিলিং স্টেশনে গ্যাস নিতে থামে। এ সময় শিশু জিহান প্রাইভেটকারের ভেতরেই ছিল, তার মা
পবিত্র শবে বরাত যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে। মাগরিবের নামাজের পর থেকেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে মুসল্লিদের সমাগম ঘটে। ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরে রাত অতিবাহিত করছেন। অনেকেই কবরস্থানে গিয়ে স্বজনদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করছেন। শবে বরাত উপলক্ষে অনেক পরিবারে হালুয়া-রুটিসহ বিভিন্ন উপাদেয় খাবার তৈরি করা হয়েছে। এসব খাবার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে যেনতেনভাবে নির্বাচন হতে দেওয়া যাবে না, সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটার তালিকা সংশোধনসহ প্রয়োজনীয় সংস্কার করতে হবে। শুক্রবার বিকেলে নরসিংদীর সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গত সাড়ে ১৭ বছর এ দেশের মানুষ দুঃশাসনের মধ্যে ছিল, অসংখ্য
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টের আওতায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান। তিনি জানান, উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলবে। সরাইল থানার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন ঘোষণা না করে, তাহলে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। তিনি বলেন, বিএনপি সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত। শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দ্বিধায় আছে।
‘মা থাকবে সুস্থ, সন্তান হবে পুষ্ট’ এই প্রতিপাদ্যে নওগাঁর বদলগাছীতে বিনামুল্যে অসচ্ছল ৫০ জন গর্ভবতী মাকে গরুর দুধ প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় উপজেলার আধাইপুর ইউনিয়নের পারসোমবাড়ী গ্রামের সৌরভ প্রি ক্যাডেট স্কুলে উৎসর্গ ফাউন্ডেশনের সহযোগীতায় সমাজসেবক মোস্তাফিজুর রহমান শিশির গরুর দুধ বিতরণ করেন। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দামই ঊধ্বর্গতি। সাধ থাকলেও সাধ্য না থাকায় অনেক পরিবারে পুষ্টি যোগান দেয়া সম্ভব হয়
বিশ্ব ভালোবাসা দিবস সাধারণত প্রিয়জনের সঙ্গে উদযাপন করা হয়। তবে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভালোকুটিয়া গ্রামের যুবক পাভেল প্রামানিক এই দিনটিকে অনন্যভাবে উদযাপন করেছেন। নিজের আনন্দ একা উপভোগ না করে তিনি শতাধিক এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিশেষ মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী কবরস্থান নূরানী হাফেজিয়া আদর্শ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এ আয়োজন করা হয়।
জামালপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর মোমেনশাহী বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মুফতি জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, সহ-সভাপতি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার সবুজ (৪৫) এবং ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহসানুল কবির শামিম (৫০) কে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়ি থেকে ইউপি চেয়ারম্যান শামিমকে গ্রেপ্তার করা হয়। একই সময় উপজেলার দাউদপুর এলাকা থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার সবুজকে আটক করা হয়। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ
পটুয়াখালীর বাউফলে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম হাওলাদার এবং বাউফল সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ সিকদারকে গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারের মজিবর মেম্বারের দোকান থেকে চেয়ারম্যান মঞ্জুরুল আলমকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাত ৯টায় যৌতা বাজার থেকে সোহাগ সিকদারকে গ্রেপ্তার করা হয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান,
বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের অনুষ্ঠানে খাবারে মাংসের পরিমাণ কম দেওয়া নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কনেপক্ষের ছয়জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামে বরের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কাহালুর জামগ্রামের সুলতানা খাতুন (৩০), আবু হোসাইন (২৬), সুমন মিয়া (২৫), মানতাসা খাতুন (২৪), শাহজাহান আলী (৪৫) ও এলিনা খাতুন
দিনাজপুরের হাকিমপুর হিলিতে রাতারাতি নোমান ও মুন্না দুই ভাইয়ের খামারে প্রায় ১২০০ পোল্ট্রি মুরগি নিধন করেছে দুর্বৃত্তরা। এই খামারটিই ছিল তাদের একমাত্র আয়ের উৎস। একরাতে মুরগিগুলো নিধন হওয়ায় তারা চরম ক্ষতির মুখে পড়েছেন। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে হাকিমপুর হিলি পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। সকালে খামারের শ্রমিকরা এসে দেখতে পান, প্রায় সব মুরগি মরে পড়ে আছে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার না হলে জনগণ ক্ষমা করবে না। তার সঙ্গে আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি। দুবাই সফরে থাকা প্রধান উপদেষ্টা গতকাল সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, ক্ষমতাচ্যুত সরকারের শীর্ষ ব্যক্তিদের শাস্তি এড়ানোর
হবিগঞ্জের চুনারুঘাটে সামাজিক বনায়নের গাছ অবাধে কেটে পাচার করা হচ্ছে। একইসঙ্গে সংরক্ষিত বনের গাছ চুরিও আশঙ্কাজনক হারে বেড়েছে। বন বিভাগ চোরদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না, ফলে প্রতিনিয়ত মূল্যবান গাছ লোপাট হচ্ছে। এক সপ্তাহে প্রায় পাঁচশ সিএফটি গাছ কেটে নেওয়া হয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, ছনবাড়ি বিটের গাতাবাড়ি এলাকায় সংঘবদ্ধ গাছ চোররা রাতের আঁধারে অস্ত্রের মুখে গাছ কেটে
পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে মা-ছেলেসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে সদর থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাত কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৩০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। শুক্রবার সকালে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান সংবাদ
আলোচিত ইসলামিক বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ভ্যালেন্টাইনস ডে সম্পর্কে নিজের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, এটি এ দেশের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি পরিহার করা উচিত। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ভ্যালেন্টাইনস ডে আমাদের সমাজের জন্য একটি অপসংস্কৃতি যা ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনতে পারে। তাই সকলকে এটি বর্জনের
সংযুক্ত আরব আমিরাতের প্রতি বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশ থেকে আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি দুদিনব্যাপী বিশ্ব সরকার সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানান। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বাণিজ্য ও ব্যবসার সম্প্রসারণ, চট্টগ্রাম বন্দরে আমিরাতি বিনিয়োগ পরিকল্পনা এবং ক্রীড়া
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার পুলিশের পাশাপাশি দলীয় ক্যাডারদের ব্যবহারের যে কৌশল নিয়েছিল, তার বিস্তারিত বিবরণ উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধানী প্রতিবেদনে। বুধবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনকারী ছাত্রদের ওপর সশস্ত্র হামলা চালাতে ছাত্রলীগ নেতাকর্মীদের উসকানি দেওয়া এবং সংগঠিত করার কাজটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে ট্রাম্প এক সংক্ষিপ্ত ব্রিফিং করেন যেখানে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। এক ভারতীয় সাংবাদিক যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকা নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প তা নাকচ করে দেন। তিনি বলেন, বাংলাদেশের বিষয়ে নরেন্দ্র মোদি দীর্ঘদিন কাজ করছেন এবং এটি বহু
ভালোবাসার মানুষটির প্রতি প্রেমের রাগ অনুরাগ নিয়ে চন্ডীদাস রজকানির,লায়লা মজনু,দেবদাস পার্বতী সহ বিভিন্ন উপখ্যান তৈরি হয়েছে।কবি চন্ডী দাস প্রিয়ার “অর্ধ” তিলে তিনি খুঁজে পেয়েছেন প্রবল আকর্ষণ। এটাকে প্রেম বলি আর ভালোবাসা, যা-ই, তা হƒদয়ঘটিত। তাই তো তিনি লিখিছেন “দুঁহু তার দুঁহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া অর্ধতিল না দেখিলে যায় যে মরিয়া সখি কেমনে বাঁধিব হিয়া" মনের মানুষের কাছে হƒদয়ের কথা বলার ব্যাকুলতা জš§-জš§ান্তরের। নির্দিষ্ট কোনো দিন
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে নেপালে আরও ৩৩৬ টন আলু রপ্তানি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ১৬টি ট্রাকে ফ্রেস আলু নেপালে পাঠানো হয়। থিংকস টু সাপ্লাই ও লোড বাউন্ড লজিস্টিকসসহ কয়েকটি প্রতিষ্ঠান এসব আলু রপ্তানি করে। বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী থেকে সংগ্রহ করা ফ্রেস আলু