বুধবার, ৮ জুলাই, ২০২৬২৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

আজ শনিবার ৩৬৯ জন ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৭

শেয়ার করুনঃ
আজ শনিবার ৩৬৯ জন ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ শনিবার ৩৬৯ জন ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। বিনিময়ে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে। হামাসের সামরিক বিভাগ আল কাসেম ব্রিগেড এবং ফিলিস্তিনি কারাবন্দিদের সহায়তা প্রদানকারী সংস্থা প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স মিডিয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে। প্রিজনার্স মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়েছে, শনিবার মুক্তির অপেক্ষায় থাকা কারাবন্দিদের মধ্যে ৩৩৩ জন গাজার বাসিন্দা। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান শুরুর পর বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। বাকি ৩৬ জন যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত।

এই ৩৬৯ জন ফিলিস্তিনি কারাবন্দির বিনিময়ে আজ যে ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হচ্ছে, তাদের নাম গতকালই ইসরায়েল সরকারের কাছে পাঠিয়েছে হামাস। এই জিম্মিরা হলেন সাশা ত্রোউফানভ, সাগুই দেকেল-শেন এবং আয়ার হর্ন। ২০২৩ সালে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়ে আড়াই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে এসেছিল হামাস, তাদের মধ্যে এরাও ছিলেন। আল কাসেম ব্রিগেডের মুখপাত্র হাজেম কাসেম তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সিকে বলেছেন, এই মুক্তি প্রক্রিয়া ‘যথাযথ পদ্ধতিতে’ হবে, যা ফিলিস্তিনের ‘সংস্কৃতি এবং ইসলামের শিক্ষার’ প্রতিফলন ঘটাবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

প্রবাসীদের আইনি সচেতনতা বাড়াতে নতুন সতর্কবার্তা দিল দূতাবাস

প্রবাসীদের আইনি সচেতনতা বাড়াতে নতুন সতর্কবার্তা দিল দূতাবাস

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা করে হামাসের যোদ্ধারা, সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় ২৫১ জনকে। হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। টানা ১৫ মাস ধরে চলা সেই অভিযানে গাজায় নিহত হয়েছেন ৪৮ হাজারেরও বেশি মানুষ, আহত হয়েছেন ১ লাখ ১১ হাজারেরও বেশি এবং পুরোপুরি ধ্বংস্তূপে পরিণত হয়েছে গাজা। যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারীদের ব্যাপক চাপে অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস এবং ইসরায়েল। গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরুর পর থেকে গত ৫ দফায় মোট ১৬ জন জিম্মিকে মুক্তি দিয়েছে ইসরায়েল, বিনিময়ে ৭৬৬ জন ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে হামাস।

ইসরায়েল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্বামীও

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্বামীও

হাসপাতালের দ্রুত চিকিৎসায় সাপে কাটা নারী প্রাণে বাঁচলেন

হাসপাতালের দ্রুত চিকিৎসায় সাপে কাটা নারী প্রাণে বাঁচলেন

টানা বর্ষণে মৌলভীবাজারে বাড়ছে নদীর পানি, বন্যার আশঙ্কা

টানা বর্ষণে মৌলভীবাজারে বাড়ছে নদীর পানি, বন্যার আশঙ্কা

যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই ঝালকাঠির নতুন এসপিকে ঢাকায় তলব

যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই ঝালকাঠির নতুন এসপিকে ঢাকায় তলব

বৈষম্যের অভিযোগে আবেদনকারীদের সুবিধা দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়

বৈষম্যের অভিযোগে আবেদনকারীদের সুবিধা দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

এ সম্পর্কিত আরও পড়ুন

ইতিহাসের শক্তিশালী এল নিনোর আশঙ্কায় সতর্ক বিশ্বের দেশগুলো

ইতিহাসের শক্তিশালী এল নিনোর আশঙ্কায় সতর্ক বিশ্বের দেশগুলো

জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) সতর্ক করেছে, চলতি বছরের ‘এল নিনো’ দ্রুত শক্তিশালী হয়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যেই এ জলবায়ুগত ঘটনা শক্তিশালী পর্যায়ে পৌঁছাবে। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে খরা, বন্যা, অতিবৃষ্টি, তাপপ্রবাহ, সামুদ্রিক তাপপ্রবাহ এবং অন্যান্য চরম আবহাওয়াজনিত দুর্যোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। জেনেভা থেকে ৩ জুলাই এএফপির বরাতে ডব্লিউএমও জানায়,

নাজাফ থেকে কারবালায় খামেনির শেষযাত্রার প্রস্তুতি সম্পন্ন

নাজাফ থেকে কারবালায় খামেনির শেষযাত্রার প্রস্তুতি সম্পন্ন

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ মঙ্গলবার রাতে ইরাকের নাজাফে পৌঁছেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বুধবার নাজাফে জানাজা শেষে মরদেহ পবিত্র নগরী কারবালায় নেওয়া হবে। এ উপলক্ষে ইরাক সরকার দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করেছে। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ বহনকারী বিমানটি মঙ্গলবার রাতে

মার্কিন হামলার জবাবে ৮৫ লক্ষ্যবস্তুতে ইরানের আঘাত

মার্কিন হামলার জবাবে ৮৫ লক্ষ্যবস্তুতে ইরানের আঘাত

বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার (৮ জুলাই) তেহরান জানায়, মার্কিন বিমান হামলার জবাবে তাদের নৌ ও বিমান বাহিনী যৌথভাবে এই সামরিক অভিযান পরিচালনা করেছে। আইআরজিসির জরুরি সামরিক বিবৃতিতে বলা হয়, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটি এবং কুয়েতের

ইরানের সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার দাবি ওয়াশিংটনের

ইরানের সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার দাবি ওয়াশিংটনের

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে সর্বশেষ দফার বিমান হামলা সফলভাবে সম্পন্ন করার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী। বুধবার (৮ জুলাই) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিশেষ বিবৃতিতে জানায়, অত্যন্ত সুনির্দিষ্ট ও নিখুঁত যুদ্ধাস্ত্র ব্যবহার করে ইরানের ভেতরে আশিটির বেশি লক্ষ্যবস্তুতে সফল হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, এই অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক,

খামেনির দ্বিতীয় জানাজায় কোমে ইতিহাস গড়ল শোকাহত মানুষের উপস্থিতি

খামেনির দ্বিতীয় জানাজায় কোমে ইতিহাস গড়ল শোকাহত মানুষের উপস্থিতি

ইরানের পবিত্র শহর কোমের জামকারান মসজিদে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এই জানাজার নামাজে লাখ লাখ শোকাহত মানুষ অংশ নেন। কোমের গ্র্যান্ড আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি আমোলির ইমামতিতে জানাজার নামাজ আদায় করা হয়। জানাজায় ইরানের বিভিন্ন অঞ্চল থেকে আসা সাধারণ মানুষ, ধর্মীয় আলেম, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক কমান্ডার এবং