বুধবার, ১৭ জুন, ২০২৬৩ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

জাতিসংঘের প্রতিবেদনে ছাত্র-জনতার আন্দোলনে দমন অভিযানের বিবরণ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৫

শেয়ার করুনঃ
জাতিসংঘের প্রতিবেদনে ছাত্র-জনতার আন্দোলনে দমন অভিযানের বিবরণ

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার পুলিশের পাশাপাশি দলীয় ক্যাডারদের ব্যবহারের যে কৌশল নিয়েছিল, তার বিস্তারিত বিবরণ উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধানী প্রতিবেদনে। বুধবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনকারী ছাত্রদের ওপর সশস্ত্র হামলা চালাতে ছাত্রলীগ নেতাকর্মীদের উসকানি দেওয়া এবং সংগঠিত করার কাজটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে করা হয়।  

প্রতিবেদনের ‘আন্দোলন ঠেকাতে ছাত্রলীগ-পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন’ অংশে উল্লেখ করা হয়েছে, ছাত্রলীগকে ব্যবহার করে আন্দোলন দমনের পাশাপাশি নিরাপত্তা বাহিনী আরও বেশি আক্রমণাত্মক অবস্থানে চলে যায়। এতে আরও বলা হয়, বিক্ষোভ যতই তীব্র হয়েছে, সরকার তত বেশি আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকদের মাঠে নামিয়ে দমন প্রচেষ্টা চালিয়েছে, যেখানে যুবলীগের সদস্যদেরও সক্রিয় ভূমিকা ছিল।  

আরও

মার্কিন চুক্তি বাস্তবায়নে ইরানের কঠোর সতর্ক বার্তা ঘোষণা

মার্কিন চুক্তি বাস্তবায়নে ইরানের কঠোর সতর্ক বার্তা ঘোষণা

ওএইচসিএইচআর জানিয়েছে, আন্দোলন চলাকালে অনেক মধ্যবয়সী পুরুষও সহিংসতায় জড়িয়ে পড়েন এবং আন্দোলনকারীদের ওপর বিভিন্ন ধরনের হামলা চালানো হয়। প্রতিবেদনে ১৪ জুলাইয়ের পরবর্তী দুই দিন ধরে চলা হামলার বিশেষ উল্লেখ করা হয়েছে, যেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা একদিকে তাদের আন্দোলন চালিয়ে যান, অন্যদিকে ছাত্রলীগের হাত থেকে নিজেদের রক্ষার চেষ্টাও করেন।  

প্রতিবেদনে পুলিশের ভূমিকার বিষয়েও প্রশ্ন তোলা হয়েছে। এতে বলা হয়, সহিংস পরিস্থিতিতে পুলিশ অনেক ক্ষেত্রেই নির্লিপ্ত ছিল, কখনো কখনো সরাসরি হামলাকারীদের সহযোগিতা করেছিল। এতে আন্দোলনকারীদের আত্মরক্ষার তাগিদে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে হয়।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
জাতিসংঘ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে জনপ্রিয় জুটি মোদী-মেলোনি!

সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে জনপ্রিয় জুটি মোদী-মেলোনি!

এক আওয়ামী লীগ নেতা ওএইচসিএইচআরকে বলেন, "আমাদের সাধারণ সম্পাদকের আহ্বানে মাঠে নেমে আন্দোলনকারী শিক্ষার্থীদের ঠেকানোর কথা ছিল ছাত্রলীগ কর্মীদের। কিন্তু যা ঘটে তা অপ্রত্যাশিত ছিল, শিক্ষার্থীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন।"  

ওএইচসিএইচআরের এই প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে সরকার যে ধরনের দমননীতির আশ্রয় নিয়েছিল, এই প্রতিবেদন তা স্পষ্ট করেছে। আন্তর্জাতিক মহল থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া আসতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা।  

এই প্রতিবেদন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ভূমিকা নিয়ে নতুন বিতর্ক তৈরি হতে পারে।

সর্বশেষ সংবাদ

মুসলিম জনগোষ্ঠীকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত

মুসলিম জনগোষ্ঠীকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত

প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলীর পরিবারের বিচার শুরু

প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলীর পরিবারের বিচার শুরু

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

শ্রীমঙ্গলে পরিবার কার্ড তৃতীয় ধাপ উদ্বোধন করলেন সরকারপ্রধান

শ্রীমঙ্গলে পরিবার কার্ড তৃতীয় ধাপ উদ্বোধন করলেন সরকারপ্রধান

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ

জনপ্রিয় সংবাদ

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

এ সম্পর্কিত আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে জনপ্রিয় জুটি মোদী-মেলোনি!

সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে জনপ্রিয় জুটি মোদী-মেলোনি!

জি৭ সম্মেলনে রাষ্ট্রনেতাদের করমর্দন ও সৌজন্য বিনিময়ের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সংক্ষিপ্ত আলাপচারিতা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্মেলনের এক পর্যায়ে উপস্থিত নেতারা একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় ও হালকা কথাবার্তায় ব্যস্ত ছিলেন। সেই সময় জর্জিয়া মেলোনি সেখানে উপস্থিত হলে নরেন্দ্র মোদী এগিয়ে যান এবং দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত কথোপকথন হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে একজন নিহত আহত বহু

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে একজন নিহত আহত বহু

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত ও বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা। ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা বিএমকেজি জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকালে ৬ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল পালু শহর থেকে প্রায় ৪২ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে এবং ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। দুর্যোগ প্রশমন সংস্থা পরে জানায়, কেন্দ্রীয় সুলাওয়েসি প্রদেশের সিগি

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির খসড়া দেখার অনুরোধ ইসরায়েলের, প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির খসড়া দেখার অনুরোধ ইসরায়েলের, প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত সমঝোতা চুক্তি ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি অনুযায়ী, আসন্ন সমঝোতা চুক্তির খসড়া পর্যালোচনার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছিল তেল আবিব। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় চুক্তির বিষয়বস্তু নিয়ে ইসরায়েলের অনিশ্চয়তা আরও বেড়েছে। মঙ্গলবার ইসরায়েলের চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কাছে সমঝোতা স্মারকটি দেখার জন্য অনুরোধ করেন।

মোদির সফর ও যোগ দিবস ঘিরে কলকাতায় কড়াকড়ি

মোদির সফর ও যোগ দিবস ঘিরে কলকাতায় কড়াকড়ি

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী ২১ জুন পশ্চিমবঙ্গে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই দিন আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে তিনি অংশ নেবেন বলে জানা গেছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে কলকাতার রেড রোডে, যেখানে বিপুল সংখ্যক মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে রেড রোড এলাকায় ব্যাপক নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রশাসনের সিদ্ধান্ত

আমেরিকা ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

আমেরিকা ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

ফ্রান্সের এভিয়ান-লে-বেইনস শহরে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি কঠোর সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হতো না। তিনি দাবি করেন, তার নেতৃত্ব ও সিদ্ধান্ত না থাকলে বহু আগেই ইসরায়েল ভয়াবহ ধ্বংসের মুখে পড়ত। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এক যৌথ বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি