দেশে সয়াবিন তেলের দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৯ ডিসেম্বর) ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দাম আজ থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার দাম ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে, খোলা সয়াবিন তেলের প্রতি লিটার দাম ৮ টাকা বাড়িয়ে ১৫৭ টাকায় পৌঁছেছে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশের রাষ্ট্রদূতের বৈঠক শুরু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়, যেখানে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। বৈঠকটি বিশেষ গুরুত্বের সাথে অনুষ্ঠিত হচ্ছে, কারণ এতে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের প্রতিনিধি উপস্থিত রয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতের মেঘালয় থেকে ১০০ মেট্রিক টন আতপ চাল বাংলাদেশে আমদানি করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) দুপুরে বাংলাবান্ধা বন্দর দিয়ে চালগুলো আমদানি করা হয় এবং রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ। তিনি জানান, বন্দরটি দিয়ে এ চাল আমদানি করেছে চট্টগ্রামের প্রতিষ্ঠান সালমা ট্রেডিংয়ের মালিক সামসুল আলম। আমদানির কার্যক্রমটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের মাধ্যমে
বগুড়া জেলা কারাগারে অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেছেন আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মিঠু (৬৫)। সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তিনি গাবতলী উপজেলার বৈইঠা দক্ষিণ পাড়া এলাকার মোজাহার আলীর ছেলে। মৃত্যুর আগের দিন, রোববার (৮ ডিসেম্বর) রাতে বুকে তীব্র ব্যথা অনুভব করেন আব্দুল মতিন মিঠু। এরপর তাকে বগুড়ার
স্বৈরাচারী শাসনের আমলে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বিচার বিভাগ ছিল সরকারের দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, "বিচার বিভাগ এবং দুদক তার স্বাধীন কর্তৃত্ব প্রয়োগে অক্ষম ছিল, যার ফলে দুর্নীতির বিকাশ ঘটেছিল এবং সমাজে তা প্রতিষ্ঠিত হয়েছে।" ৯ ডিসেম্বর, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন
দুর্নীতির ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে সাঁড়াশি অভিযান পরিচালনা করার জন্য আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারে গঠিত কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দুর্নীতিবাজরা রাষ্ট্র কাঠামো দখল করে রেখেছে, যার ফলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির বীজ বুনে রাখা হয়েছে। ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান। তিনি জানান, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর
টাকার অভাবে চিকিৎসা না পেয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ওমান প্রবাসী নুরুল হুদা (২৩)। পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত এই যুবক এখন মৃত্যুর প্রহর গুনছেন, তবে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের অভাবে তিনি বাড়িতে বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন। নুরুল হুদা নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের মাওলানা বেলাল উদ্দিনের পঞ্চম সন্তান। ২০২২ সালের ডিসেম্বর মাসে জীবিকার তাগিদে ওমানে পাড়ি জমান। তবে ভাগ্যের নির্মম
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ বর্তমানে তার পরিবারের সদস্যদের সঙ্গে রাশিয়ার রাজধানী মস্কোতে অবস্থান করছেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা রিয়া নভোস্তি ও তাসের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ক্রেমলিনের বরাত দিয়ে জানানো হয়েছে, বাশার আল আসাদ ও তার পরিবার রাশিয়ায় বসবাসের অনুমতি পেয়েছেন। মস্কো থেকে প্রকাশিত খবর অনুযায়ী, বাশার আল আসাদ সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদের আলোচনা করতে প্রস্তুত,
দেশের অর্থনীতিতে গভীর সংকট তৈরি হয়েছে, যা সরাসরি প্রভাব ফেলছে রাজস্ব আহরণ ও উন্নয়ন কর্মকাণ্ডে। চলতি অর্থবছরের বাজেটে ৫৩ হাজার কোটি টাকার কাটছাঁট করা হয়েছে, যা দেশের অর্থনৈতিক পরিস্থিতির হতাশাজনক চিত্রকে আরও স্পষ্ট করে তোলে। রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতা এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে সরকার কৃচ্ছসাধনের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের কো-অর্ডিন্যান্স কাউন্সিল বৈঠকে সরকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রায় ২৩
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দুই দশকের শাসনকালের অবসানের পর তার বিলাসবহুল প্রাসাদে সাধারণ মানুষের ঢল নেমে আসে। আসাদ সরকারের পতনের খবর ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে অস্থিরতা এবং ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনাটি ইতোমধ্যেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। ৮ ডিসেম্বর রোববার বিবিসি ও অন্যান্য সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা যায়, সাধারণ মানুষ প্রবেশ করছে আসাদের
সীমান্তে শক্তি জোরদার এবং যেকোনো অপতৎপরতা রুখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে বিজিবির সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "সীমান্তের কোনো ধরনের উত্তেজনায় ছাড় দেওয়া হবে না। যেকোনো পরিস্থিতি মোকাবিলায়
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী বছরের শুরুতেই হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। রোববার (৮ ডিসেম্বর) প্রক্টর কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সম্ভাবনার কথা জানান। প্রক্টর বলেন, "জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মধ্যে ডাকসু নির্বাচন আয়োজন করার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।" তিনি ডাকসু নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে বলেন, "ডাকসু নির্বাচন আমাদের জন্য খুবই
বাংলাদেশবিরোধী বিভ্রান্তিমূলক প্রচারণা রোধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল সংস্থা মেটার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি রোববার (৮ ডিসেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার মানবাধিকার নীতি বিষয়ক পরিচালক মিরান্ডা সিসন্সের সঙ্গে এক বৈঠকে এবং নিজের ফেসবুক পেজে এ আহ্বান জানান। ড. ইউনূস বলেন, "একটি ব্যাপক বিভ্রান্তিমূলক প্রচারণা চলছে, এবং আমরা এর ভুক্তভোগী।" তিনি মেটাকে আহ্বান জানান, বাংলাদেশবিরোধী অপপ্রচারের
কুড়িগ্রামের উলিপুরে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর বেলা আড়াইটায় উলিপুরের মৌজা মালতীবাড়ী মোল্লা পাড়া যুব সমাজের উদ্যোগে ড. মাওলানা মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী। মহফিলে প্রধান তাফসীরকারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও কুরআন গবেষক
ঝালকাঠির নলছিটি উপজেলায় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা নলছিটি সফরের শুরুতে শহীদ সেলিম তালুকদারের কবর জিয়ারত করেন। শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তারা পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং শহীদ সেলিমের স্বপ্ন ও ত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এরপর সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায়
মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল উৎসাহ ও শ্রদ্ধার সঙ্গে হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের দুর্দমনীয় আক্রমণে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদররা এ এলাকা থেকে পরাজিত হয়ে পালিয়ে যায়। এ দিন কালকিনি হানাদার মুক্ত ঘোষিত হয়। রোববার (৮ ডিসেম্বর) সকালে এ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি
মৌলভীবাজরের শ্রীমঙ্গলে প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ডিসেম্বর) সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকার (ইনক্) আর্থিক সহযোগীতায় চিকিৎসাসেবা প্রদান করন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসা প্রদান করেন, ডা: ইফফাত জাহান তানিয়া, ড: মিথিলা, ড: আব্দুল মান্নান, ডা: অঞ্জন দেবনাথ ও ডা: আব্দুল বাতেন তালুকদার। দিনব্যাপী চক্ষু শিবিরে
ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ বিরোধী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজাপুর উপজেলার বাগড়ী বাজার এলাকায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজাপুর শাখা এ সভার আয়োজন করে। প্রতিবাদ সভাটি উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট রাজাপুর শাখার সভাপতি স্বপন দাস। প্রধান অতিথি হিসেবে
কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের দোয়াইর বিলের নির্জন মাঠ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন মনির হোসেন (৩০) এবং মোহন মিয়া (২৮)। তারা ডিস ক্যাবল লাইনের কর্মচারী হিসেবে কাজ করতেন। নিহত মনির হোসেনের স্ত্রী রেশমা জানান, তার স্বামী শনিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সন্ধ্যায়
আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে দুর্নীতি এবং অর্থপাচারের চিত্র তুলে ধরতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। ওই প্রতিবেদনে উঠে এসেছে হাসিনা সরকারের আমলে দেশের অর্থনীতির দুরাবস্থা এবং দুর্নীতির ভয়াবহ চিত্র। এই প্রতিবেদনের ভিত্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন যে, সরকার দুর্নীতির মাধ্যমে দেশকে এক দুর্দশার মধ্যে ফেলে দিয়েছে এবং লোপাটকৃত অর্থ দ্রুত ফেরত আনার দাবি
সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ও চর্চা অব্যাহত রাখতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একটি আধুনিক শিল্পকলা অডিটোরিয়াম ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় বালিয়াডাঙ্গী টাইগার নাট্যগোষ্ঠীর উদ্যোগে চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী টাইগার নাট্যগোষ্ঠীর পরিচালক ও সাংবাদিক হারুন অর রশিদ। তিনি বলেন, "বালিয়াডাঙ্গীর সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে একটি আধুনিক শিল্পকলা অডিটোরিয়ামের নির্মাণ অত্যন্ত
ঢাকায় অধ্যয়নরত নোয়াখালীর হাতিয়ার শিক্ষার্থীদের বৃহত্তম সংগঠন ‘হাতিয়া ছাত্র ফোরাম, ঢাকা’-র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করেন সদ্যবিদায়ী সভাপতি মোহাইমিনুল ইসলাম সালমান। নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রব নাসিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মো. শাকিল
বাংলাদেশের মানবসম্পদ সংগঠন ফেডারেশন (এফবিএইচআরও) ঢাকায় সাউথইস্ট ক্যাম্পাসে আয়োজন করেছে ৬ষ্ঠ জাতীয় এইচআর কনভেনশন। এই গুরুত্বপূর্ণ ইভেন্টে দেশের বিভিন্ন খাতের মানবসম্পদ পেশাজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কনভেনশনের মূল উদ্দেশ্য ছিল মানবসম্পদ উন্নয়ন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সহযোগিতা ও জ্ঞান বিনিময় বৃদ্ধি করা। এফবিএইচআরও এই কনভেনশনের মাধ্যমে দেশের মানবসম্পদ খাতে নতুন দৃষ্টিভঙ্গি ও উদ্ভাবনী
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, যিনি গত দুই দশক ধরে দেশটির শাসন করছিলেন, এবার সিংহাসন থেকে সরে গেছেন। বিদ্রোহী গোষ্ঠী হায়'আত তাহরির আল-শাম (এইচটিএস) দামেস্ক দখল করার পর রোববার ভোরে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তিনি। তবে পালানোর পথে বিমানে দুর্ঘটনার শিকার হওয়ার খবর পাওয়া গেছে, যা নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এবং সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল