যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক সংস্থা (আইসিই) সম্প্রতি ভারতকে ‘অসহযোগী’ দেশের তালিকাভুক্ত করেছে। এই তালিকায় ভারত ছাড়াও ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া এবং ভেনেজুয়েলার মতো দেশগুলো অন্তর্ভুক্ত রয়েছে। আইসিই জানিয়েছে, এসব দেশ প্রত্যর্পণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ বলে মনে করে মার্কিন কর্তৃপক্ষ। আইসিই’র মতে, ‘অসহযোগী’ দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নেওয়ার ক্ষেত্রে যথাযথ
অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, "নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব। সরকারের লক্ষ্য হলো চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ ও সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। এতে সন্দেহের কোনো সুযোগ নেই।" শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর বেলাব উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় সরকারি দপ্তরের প্রধান, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং সুশীল
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে শনিবার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত 'শহীদ পরিবারের পাশে বাংলাদেশ' শীর্ষক এক অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম গণ-অভ্যুত্থানের বিশ্বাসের প্রতি অবিচার ও বেঈমানির বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, "আমরা দালাল নই। ক্ষমতাপিপাসু নই। যদি প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস গণ-অভ্যুত্থানের আদর্শের সঙ্গে বেঈমানি করেন, তাকেও আমরা ছেড়ে কথা বলব না।" অনুষ্ঠানটি আয়োজন করে জুলাই শহীদ
বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হিজলা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেছেন, নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনিক বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি'র সদস্য সচিব এড.
“পরিছন্ন পরিবেশ, সুস্থ জীবন”—এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে শনিবার (১৪ ডিসেম্বর) দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। আদালতের চত্বরকে ধুলাবালি মুক্ত ও স্বাস্থ্যকর রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন ঝিনাইদহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ আলী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা মুসলিমদের ঈমানের অঙ্গ এবং সুস্থ জীবনযাপনের পূর্বশর্ত। আদালত প্রাঙ্গণকে ধুলাবালিমুক্ত রাখার মাধ্যমে
পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কৃতি সন্তান সাংবাদিক মো. সগীর আহম্মেদ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ ও সনদপত্র অর্জন করেছেন। তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির মহাসচিব এবং জাতীয় দৈনিক ভোরের পাতা পত্রিকার স্টাফ রিপোর্টার। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে সার্ক কালচারাল কাউন্সিলের আয়োজনে এক বিশেষ অনুষ্ঠানে সাংবাদিক মো. সগীর আহম্মেদকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের আগে
নাটোরের লালপুর উপজেলার বামনগ্রামে শুক্রবার রাতে সাইফুল ইসলাম (৫৫) নামের এক মুদি দোকানদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির সামনে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহত সাইফুল ইসলাম বামনগ্রাম গ্রামের ইমারত আলী মুন্সীর ছেলে। জানা যায়, সাইফুল ইসলাম প্রতিদিনের মতো তার মুদি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে বাড়ির গেটের
কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দিনব্যাপী জাতীয় পতাকা উত্তোলন, গণ কবর স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। উপজেলা বিএনপির পক্ষ থেকে সকাল ৯টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়। সকাল ১০টায় উলিপুর উপজেলা
ঝালকাঠির রাজাপুর উপজেলার সমবায় এলাকায় খেলার মাঠ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে কলেজ ছাত্রসহ চারজনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহতরা হলেন রাজাপুর সরকারি কলেজের শিক্ষার্থী মো. মহাসিন সিকদার (২০), মো. নাছরুউল্লা (২২), বড়ইয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী মো. মাহফুজ (১৯) এবং মো. শামিম সিকদার (২৩)। মামলার প্রধান আসামি মেঃ সোহাগ (৩৫) সহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে কীভাবে এগোবে তা নির্ধারণ করবে দু'দেশের কর্মকাণ্ড। তিনি দাবি করেন, যদি সম্পর্ক ভালো রাখতে হয়, তবে ভারতকে খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে তাকে ফেরত দিতে হবে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজশাহী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে রাজশাহী
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামে শহীদ বুদ্ধিজীবীদের অসামান্য অবদান ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। জেলা প্রশাসক মো: সহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল। আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা,
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছি গ্রামে শনিবার সকালে বিএনপি সমর্থিত দুটি সামাজিক দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন এবং ৩০টি বাড়ি ভাঙচুর করা হয়। গ্রামটিতে সামাজিক দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের তীব্রতা বৃদ্ধি পায়। স্থানীয়রা জানান, শুক্রবার সাতগাছি মসজিদে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাকিম মোল্যা কিছু বক্তব্য রাখেন, যেখানে
মিয়ানমারের রাখাইন প্রদেশে চলমান সহিংসতার মধ্যে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এক সপ্তাহের যুদ্ধে মংডু, বুথিডং এবং পালেতাওয়ার শহরসহ প্রায় ৮০ শতাংশ এলাকা দখল করে নিয়েছে। এই পরিস্থিতিতে, স্থানীয় রোহিঙ্গা মুসলিমদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মিয়ানমারের অন্তর্বর্তী সরকার। রোহিঙ্গা সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে দাঁড়িয়েছে, বিশেষত যেসব এলাকায় রোহিঙ্গারা বসবাস করেন, সেগুলি আরাকান আর্মির
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে গ্রীন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় সাগর শিকদার অনু (২৭) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। সাগর শিকদার মনোহরপুর গ্রামের বাসিন্দা জয়দেব সিকদারের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গুড নেইবার্স’-এর নৈশ প্রহরী এবং অফিস সহায়ক হিসেবে কাজ করতেন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
দিনাজপুরের হাকিমপুর হিলিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন হিলি ডলি মেমোরিয়াল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী শাহারিয়ার আলমাস (রক্তিম)। তার রচনার বিষয় ছিল "শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য"। শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রক্তিমকে প্রথম পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াত-শিবিরের সাত নেতাকর্মি হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার বুসরহাট জিরো পয়েন্টে এই সমাবেশ আয়োজন করে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জামায়াত-ই-ইসলামী। সমাবেশে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও নোয়াখালী-৫ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন। বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশারেফ হোসেন সমাবেশের সঞ্চালনায় নিয়োজিত ছিলেন।
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এক মর্মান্তিক মানব পাচারের ঘটনা ঘটে, যেখানে হাসিবা খাতুন নামের এক তরুণীকে ভারতে পাচার করা হয়েছে। তিন মাস পেরিয়ে গেলেও এখনও হাসিবা উদ্ধার হয়নি এবং অভিযুক্তরা গ্রেফতার হতে পারেনি। তার পরিবার এখনো অন্ধকারে, দারিদ্র্যের মধ্যে কাঁদছে, আর ছোট্ট মেয়ে মা'কে ফিরে পাওয়ার আশায় কাঁদছে। হাসিবার পিতা রবিউল ইসলাম গাজী ও মা শাহানারা বেগম জানিয়েছেন, তাদের মেয়েকে প্রথমে দ্বিতীয়
দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়ন জামায়াতের ২০২৫-২৬ সেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) ইউনিয়নের হাবিবুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মজলিসের শূরা সদস্য ও
কুড়িগ্রাম জেলার উলিপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিএনপি নানা অনুষ্ঠানের আয়োজন করে, যাতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান নিবেদন করা হয়। দিবসের শুরুতে, সকাল ৯টায় উলিপুর উপজেলা বিএনপি দলীয় অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। এরপর, শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে সংসদে অভিশংসন করা হয়েছে। শনিবার অনুষ্ঠিত সংসদের ভোটে ২০৪ জন আইনপ্রণেতা প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে পক্ষে ভোট দিয়েছেন, যা তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানকে অনিশ্চিত করে তুলেছে। যদিও সংসদে অভিশংসন প্রস্তাব পাস হয়েছে, এখনই তাকে প্রেসিডেন্ট পদ থেকে সরানো হবে না। তার ভাগ্য নির্ধারণ হবে দেশটির সাংবিধানিক আদালতের সিদ্ধান্তে, যা আগামী ছয় মাসের মধ্যে ইউনের বিরুদ্ধে চূড়ান্ত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, সংস্কার নিয়ে কিছু রাজনীতিবিদদের উদ্দেশ্যে দেওয়া এক উপদেষ্টার বক্তব্য বিরাজনীতিকরণের চেষ্টা। তার মতে, পৃথিবীতে যত সংস্কার হয়েছে তা সবই রাজনীতিবিদদের নেতৃত্বে হয়েছে এবং সেই সংস্কারের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী
ভারতের জন্য সুইজারল্যান্ডের ‘মোস্ট ফেভারড নেশন’ (এমএফএন) মর্যাদা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপটি ভারতের রপ্তানি খাত এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ওপর নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। ২০২১ সালে, সুইজারল্যান্ড ভারতীয় কোম্পানিগুলোর জন্য কর হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছিল। তবে নতুন এই সিদ্ধান্তে, আগামী বছরের ১ জানুয়ারি থেকে ভারতীয় কোম্পানিগুলোর জন্য কর হার আবারও ১০
চুয়াডাঙ্গা জেলার জনপদে মৃদু শৈত্যপ্রবাহের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে তাপমাত্রার পারদ নেমে গেছে ৮ ডিগ্রি সেলসিয়াসে। ভোরে ঘন কুয়াশা চারপাশকে আচ্ছন্ন করে রাখলেও, দুপুরের দিকে সূর্য উকি দিলেও তা কোনো তাপ যোগ করছে না। উত্তরের হিমেল হাওয়া শীতের তীব্রতা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, ১৪ ডিসেম্বর সকাল ৯টা
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ঢল নেমেছে সর্বসাধারণের। ১৪ ডিসেম্বর সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর, বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। সকাল থেকেই শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে এসে ফুল