প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১৯:৩০

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মৎস্যজীবীদের সুবিধার জন্য একটি মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক স্থাপনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি পাঠানো হয়েছে এই ব্যাংক প্রতিষ্ঠার জন্য। তিনি আশা প্রকাশ করেন, ব্যাংক স্থাপিত হলে মৎস্যজীবীরা দাদনের হাত থেকে মুক্তি পাবে এবং তাদের আর্থিক দুরবস্থা কমবে।
