প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ১১:৫৭

বিদেশি বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ সরকার নানা উদ্যোগ নিলেও বাস্তবে এখনও বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। সরকারি সেবার মান, ইউটিলিটি সেবার অপ্রতুলতা, দুর্নীতি এবং সরকারি সংস্থার সঙ্গে বিনিয়োগকারীদের বোঝাপড়ায় ঘাটতি এসব চ্যালেঞ্জের বড় কারণ হিসেবে উঠে এসেছে।
