বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো উদ্ভাবনী আইডিয়া রয়েছে। তিনি দেশের অর্থনৈতিক সম্ভাবনার পাশাপাশি বৈশ্বিক প্রভাব তৈরির সুযোগের কথা তুলে ধরেন। বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ইউনূস এ দাবি করেন। চার দিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় আজ, যদিও কার্যক্রম শুরু হয়েছে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনার আভাস মিলেছে। ইরান জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তারা প্রস্তুত। তবে এই আলোচনার আগে কিছু শর্ত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আব্বাস আরাঘচি বলেন, আগামী শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নেবে ইরান। তবে সেই আলোচনা তখনই ফলপ্রসূ হবে যদি যুক্তরাষ্ট্র তাদের সামরিক হামলার
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ফের শুরু হয়েছে উত্তপ্ত বাণিজ্যযুদ্ধ। বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় এই দুই শক্তিধর দেশ একে অপরের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক বাজারে। বিশেষ করে জ্বালানি তেলের বাজারে এর বড় প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য দ্বন্দ্বের কারণে বৈশ্বিক বাজারে তেলের চাহিদা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। যার
ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের রণকাইল গ্রামের বাসিন্দা সাইদ খান (৩৫) গত ২৯ মার্চ ঈদের জন্য জুতা কিনতে যান কানাইপুর বাজারের জুতাপট্টি এলাকার রহমত সু-স্টোরে। কিন্তু পছন্দ না হওয়ায় রাত আটটার দিকে জুতা বদলাতে গেলে দোকানদার রহমতের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানদার রহমত ক্ষিপ্ত হয়ে সাইদকে মারধর করেন। এ ঘটনার পরপরই সাইদ খান তার লোকজন নিয়ে ঘটনাস্থলে আসেন। এরই মধ্যে দুই
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেশসেরা বিনিয়োগকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। বুধবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এদিন বাংলাদেশে বিনিয়োগে বিশেষ অবদান রাখায় চারটি প্রতিষ্ঠানকে পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো দেশের অন্যতম শিল্পগোষ্ঠী ওয়ালটন, জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস
বিদেশি বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ সরকার নানা উদ্যোগ নিলেও বাস্তবে এখনও বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। সরকারি সেবার মান, ইউটিলিটি সেবার অপ্রতুলতা, দুর্নীতি এবং সরকারি সংস্থার সঙ্গে বিনিয়োগকারীদের বোঝাপড়ায় ঘাটতি এসব চ্যালেঞ্জের বড় কারণ হিসেবে উঠে এসেছে। ঢাকায় অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এসব অভিজ্ঞতার কথা সরাসরি জানিয়েছেন সরকারের দায়িত্বশীলদের। তারা জানিয়েছেন, সরকারের উচ্চ পর্যায় থেকে নানা ধরনের
আগামী বৃহস্পতিবার ১০ এপ্রিল বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এই পরীক্ষা শুরু হবে। চলবে ১৩ মে পর্যন্ত। এরপর ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের আওতায় এবারের পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী। সারাদেশে এসব পরীক্ষার্থী নির্ধারিত কেন্দ্রে অংশ নেবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এবারের পরীক্ষাগুলো সুষ্ঠু ও
বাংলাদেশে প্রযুক্তি জগতের এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আজ বুধবার (৯ এপ্রিল) থেকে দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের কার্যক্রম। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’-এ অংশগ্রহণকারীরাই প্রথমবারের মতো এ ইন্টারনেট সেবার অভিজ্ঞতা নিতে পারবেন। ওই সম্মেলন থেকেই স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। এর আগে গত ২৯ মার্চ বাংলাদেশ বিনিয়োগ
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে শুরু হওয়া এই সম্মেলনে প্রথম থেকেই দেশ-বিদেশের ব্যবসায়ী প্রতিনিধি ও বিনিয়োগকারীদের সরব উপস্থিতি দেখা গেছে। এই সম্মেলনে যোগ দিয়েছেন দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ এপ্রিল) সকালে সম্মেলনের তৃতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সম্মেলনে উপস্থিত থেকেই বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট
গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি সহিংসতায় রূপ নেয়। এসময় দোকানপাট ভাঙচুর ও হামলার ঘটনায় সারাদেশ থেকে অন্তত ৭২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত সোমবার (৭ এপ্রিল) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিকে কেন্দ্র করে কোথাও কোথাও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এবং ব্যবসা প্রতিষ্ঠান হামলার শিকার
নোয়াখালীর বেগমগঞ্জে এক ভয়াবহ ঘটনায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চৌমুহনী পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি মো. আহসানুল কবির (৩৭) রংপুর জেলার সদর উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কবির ও ভুক্তভোগী শিশুটি একই এলাকার পাশাপাশি
বাংলাদেশে সরকারি ও বেসরকারি খাতে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে ব্রিকস জোটের নেতৃত্বাধীন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)। এর আগেই সংস্থাটি দেশে ৩০ কোটি ডলারের বিনিয়োগ সম্পন্ন করেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বিনিয়োগ সম্মেলন সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় তিনি জানান, নতুন
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার রবিউল্লাহ বেপারী পাড়ায় মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে ইসলামী তাওহীদি জনতার উদ্যোগে এক বিশাল ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্রতা ও ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয়সহ বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত কবি আল্লামা মুহিব খাঁন। প্রধান বক্তা হিসেবে মূল্যবান
বাংলাদেশ নৌবাহিনীর তৎপরতায় বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ২১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা সবাই অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা দুর্জয়’ সেন্টমার্টিন্স থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে একটি সন্দেহজনক মাছ ধরার নৌকার গতিবিধি লক্ষ্য করে। তাৎক্ষণিকভাবে নৌবাহিনী জাহাজটি ‘এফভি কুলসুমা’ নামের ওই নৌকার গতিপথ রোধ করে। পরে তল্লাশি চালিয়ে
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ভিক্ষারত অবস্থায় এক শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুকের কান কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল রানা (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। [https://enews71.com/storage/NOaajZvSwiZtp7CpxnI6SN3a7959MZoj3BcIZhAB.jpg]IMG_3330.jpeg 303.71 KB [https://enews71.com/storage/NOaajZvSwiZtp7CpxnI6SN3a7959MZoj3BcIZhAB.jpg] মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত ভিক্ষুকের নাম আব্দুস
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার দেয়া পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ফরিদপুর, সিরাজগঞ্জ, ফেনী এবং যশোর অঞ্চলে মৃদু তাপপ্রবাহ চলমান রয়েছে, তবে তা কিছু কিছু স্থানে
বরগুনার বামনা উপজেলায় এক অদ্ভুত ঘটনা ঘটেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। হেলাল ফকির নামের এক যুবক, স্ত্রী তাকে তালাক দেওয়ার পর নিজেকে ‘পাপমুক্ত’ করতে ২০ লিটার গরুর দুধ দিয়ে গোসল করেছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ বছর আগে হেলাল ফকিরের সঙ্গে এক নারীর বিবাহ
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশে আগে কখনো এত অনুকূল পরিবেশ ছিল না। মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনা বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, গত আট মাস ধরে বাংলাদেশে বিনিয়োগ সহজ করার লক্ষ্যে কার্যক্রম চালানো হচ্ছে এবং বর্তমান পরিবেশ বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য অত্যন্ত উপযোগী। প্রধান উপদেষ্টা আরও বলেন,
মৌলভীবাজার জেলায় টানা কয়েকদিন ধরে তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দীর্ঘদিন ধরে দেখা নেই বৃষ্টির। বৃষ্টি না হওয়ায় জেলার চা বাগানসহ বিভিন্ন ফসলি জমির ফসল পুড়ে যাচ্ছে। পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে এ জেলাবাসী। আর তাই প্রশান্তির বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন জেলার কমলগঞ্জ উপজেলার মুসল্লিরা। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার সদর ইউনিয়ন বাঘমারা জামে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান জানিয়েছেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু করতে যাচ্ছে সরকার। মঙ্গলবার (৮ এপ্রিল) গণমাধ্যমকে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গুণগত ও মানসম্পন্ন ওষুধ সাশ্রয়ী মূল্যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অধ্যাপক সায়েদুর রহমান বলেন, “দেশে ২৫০ ধরনের বহুল
আশাশুনিতে ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশাশুনি উপজেলা স্কাউটস এর আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্কাউটস সম্পাদক ড. মোঃ আবুল হাসান। জেলা স্কাউটস এর সহ সভাপতি মোস্তাহিদুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের
বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের পূর্ব বেতাল গ্রামের আল-আমিন রনি, যিনি গতবছরের জুলাই মাসে ঢাকা গণঅভূত্থানে শহীদ হন, তার মৃত্যুতে স্ত্রীর গর্ভে থাকা সন্তান রোজার ভাগ্য হয়ে উঠেছে করুণ। আল-আমিন রনি শহীদ হওয়ার মাত্র কয়েক মাস পরে, ৪ নভেম্বর তার স্ত্রী মিম আক্তার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। নবজাতকের নাম রাখা হয় “রোজা”। বাবা আল-আমিন রনি সন্তান
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মৎস্যজীবীদের সুবিধার জন্য একটি মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক স্থাপনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি পাঠানো হয়েছে এই ব্যাংক প্রতিষ্ঠার জন্য। তিনি আশা প্রকাশ করেন, ব্যাংক স্থাপিত হলে মৎস্যজীবীরা দাদনের হাত থেকে মুক্তি পাবে এবং তাদের আর্থিক দুরবস্থা কমবে। বরিশাল বিভাগের ইলিশ উৎপাদন নিয়ে ফরিদা আখতার বলেন, ‘‘বরিশাল বিভাগে মোট ইলিশের
পাঁচবিবি পৌর প্রেসক্লাবের উদ্যোগে আজ অনুষ্ঠিত হয় একাধিক শিক্ষামূলক প্রতিযোগিতা। সকাল ৯টায় বরগাহাটি পৌর প্রেসক্লাব প্রাঙ্গণে এই প্রতিযোগিতাগুলো শুরু হয়, যার মধ্যে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, উপস্থিত বক্তৃতা বাংলায়, উপস্থিত বক্তৃতা ইংরেজি, অংকের খেলা এবং কুইজ প্রতিযোগিতা অন্তর্ভুক্ত ছিল। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন আব্দুল মুহিত, দ্বিতীয় হন ফাহমিদা খানম এবং তৃতীয় হন হাবিবুর রহমান। বিচারকের দায়িত্বে