আগামী ২৭ জানুয়ারি থেকে মোবাইল ফোনের সাতদিনের নিচের ইন্টারনেট প্যাকেজ আর থাকছে না বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বুধবার (১৬ জানুয়ারি) বিটিআরসি ভবনে টেলিকম রিপোটার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক এ তথ্য জানান। বিটিআরসি এর আগেও সাতদিনের নিচের প্যাকেজ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল। তবে, সে নির্দেশ স্থগিত রাখা হয়। জহুরুল হক
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ভিটামিন এপ্লাস ক্যাম্পইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মাসুম ইফতেখার। এতে জানানো হয় আগামী ১৯ শে জানুয়ারি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ড আওতায় ৯ টি উপজেলার ও পৌরসভায় ১২
মার্চের প্রথম সপ্তাহে উপজেলা পরিষদের তফসিল ঘোষণা দেবার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার এমন বক্তব্যর পরেই বরিশালের আগৈলঝাড়ায় বইছে উপজেলা পরিষদ নির্বাচনের আগাম হাওয়া। কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায় থাকা বিএনপি’র এখন পর্যন্ত দলের পক্ষ থেকে নির্বাচনী কোন আলোচনা না থাকলেও ক্ষমতাসীন দল আওয়ামীলীগ ও তাদের নেতাকর্মীসহ সাধারণ জনগনের মধ্যে এখন একমাত্র আলোচনার বিষয় উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে আওয়ামীলীগ দলীয়
দুর্নীতি দূর করতে স্বাস্থ্য খাতের সব জায়গায় শুদ্ধি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘আগামী ১০০ দিনের কর্মসূচি’ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। স্বাস্থ্য অধিদফতরের প্রধানসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি দূর করতে স্বাস্থ্য খাতে প্রশাসনিক সংস্কার কর্মসূচি নেয়া
শিশু কন্যা হত্যায় দায়ের করা মামলায় পিতা শাহদাৎ হোসেনকে (৪২) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালত। বুধবার দুপুরে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় প্রদান করেন। এসময় আসামী পলতাক ছিল। আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১১ এপ্রিল জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাই আব্দুর রহমান গংদের ফাঁসাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জে শাহদাৎ
ভারতের শীর্ষ আলেম আল্লামা ওয়াজেহ রশিদ হাসানি নদভি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। বুধবার স্থানীয় সময় ভোর ৬টা ১৫ মিনিটে ৮০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তিনি ভারতের বিখ্যাত দীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম নদওয়াতুল উলামা লাখনৌর শিক্ষাসচিব ছিলেন। ওয়াজেহ রশিদ নদভির ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশের আমির মাওলানা শহীদুল ইসলাম ফারুকী। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাওলানা ফারুকী
ভাড়ায় বাইক চালানো সংগ্রামী নারী শাহনাজ আক্তারের চুরি যাওয়া বাইকটি উদ্ধার করে তার কাছে হস্তান্তর করেছে তেজগাঁও পুলিশ। বুধবার তেজগাঁও ডিসি অফিসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে স্কুটিটি তাকে হস্তান্তর করা হয়। এ সময় দুদিন ধরে রাইড শেয়ার করতে না পারার কারণে তেজগাঁও ডিভিশনের পক্ষ থেকে তার বাচ্চাদের জন্য ১০ হাজার টাকা উপহার দেয়া হয়। এর আগে রাতেই অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা
চালক ও তার সহকারীর নৃশংসতায় গুরুতর আহত অভিনেত্রী অহনার পুরো শরীরের রক্তে জীবাণু ছড়িয়ে পড়েছে। তার শারীরিক অবস্থা ক্রমশই অবনতির দিকে। অহনার পারিবারিক সূত্র এ তথ্য জানিয়েছে। ট্রাকচালকের নির্মমতায় গুরুতর আহত হওয়ার পর অহনাকে ভর্তি করা হয়েছিল রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে সোমবার চিকিৎসকের পরামর্শে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। এখানেই চিকিৎসা নিচ্ছেন অহনা। চিকিৎসকের বরাত
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নতুনত্ব নিয়ে এসেছে। দক্ষিণের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। তাদেরকে ফলো করুন। বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, যুবলীগ বক্তৃতার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। আওয়ামী লীগের সমাবেশে বিভিন্ন সংগঠন মিছিলসহ আসে। তারা
বিশ্ব সন্ত্রাসবাদ সূচকে যুক্তরাষ্ট্র ও ভারতের মতো বড় দেশের চেয়ে বাংলাদেশের অবস্থান ভালো। সন্ত্রাস কমায় আগের চেয়ে উন্নতিও হয়েছে। সবচেয়ে সন্ত্রাসকবল দেশের মধ্যে আগের বছরের ২১তম অবস্থান থেকে এবার ২৫তম হয়েছে বাংলাদেশ। মোট ১৬৩টি দেশের ওপর গবেষণা করে অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস ‘গ্লোবাল টেররিজম ইনডেক্স’ নামে এই সূচক প্রকাশ করেছে। রাষ্ট্রের অভ্যন্তরে সন্ত্রাসী তৎপরতা অধিক হওয়ায় প্রতিবেদনে
বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা শাহনাজ আক্তার পুতুলের স্কুটি চুরি করার অভিযোগে আটক যুবকের নাম জুবাইদুল ইসলাম জনি। থাকেন নারায়ণগঞ্জের ফতুল্লায়। চুরি হওয়া স্কুটি মোটরবাইকটিও নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হয়। দুইদিন আগে আটক জনির সঙ্গে পরিচয় হয় অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং বেছে নেওয়া শাহনাজের। তার আগে থেকে শাহনাজের জীবন সংগ্রামের কথাটি গণমাধ্যমে উঠে এসেছিল। জনিও যোগাযোগ করেন শাহনাজকে। একটি স্থায়ী চাকরির
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মানু সোহনি। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষটি নিশ্চিত করেছে ক্রিকেটের সংস্থাটি। এরআগে সিইও পদটিতে ছিলেন দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার ডেভ রিচার্ডসন। আগামী ফেব্রুয়ারিতে আইসিসির নির্বাহীর পদে যোগ দেবেন সোহনি। তবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন চলতি বছরের জুলাইয়ে। বর্তমান প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন আগামী ওয়ানডে বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়বেন। এরপর
সপ্ত শৃঙ্গ ও সাত আগ্নেয়গিরি জয় করে পর্বতারোহনের রেকর্ড গড়েছেন ভারতের বাঙালি তরুণ সত্যরূপ সিদ্ধান্ত। ৩৫ বছর নয় মাস বয়সে সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। এর আগে এই কৃতিত্ব ছিল অস্ট্রেলিয়ার ড্যানিয়েল বুলের। ৩৬ বছর ১৫৭ দিন বয়সে এই কৃতিত্বের মালিক হয়েছিলেন তিনি। পেশায় ইঞ্জিনিয়ার সত্যরূপের আগে ভারতের কোনও পর্বতারোহী সপ্ত শৃঙ্গ ও সাত আগ্নেয়গিরি জিততে পারেননি। বুধবার বাংলাদেশ
পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবা চলছে একজন চিকিৎসক দিয়ে। গতকাল বুধবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, লাইন বেঁধে রোগীরা সেবা নেওয়ার জন্য অপেক্ষা করছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ছিদ্দিকুর রহমান রোগীদের চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে। ডাঃ ছিদ্দিকুর রহমান বলেন, কাউখালী কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯জন মেডিকেল অফিসারের পদ থাকলেও বর্তমানে আমি একা আছি। ৫জন ইউনিয়ন
একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার ক্ষেত্রে ত্যাগী ও রাজপথে সক্রিয়দের অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে রাজধানীর ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, রাজপথের আন্দোলন-সংগ্রামে
আবারও বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন ক্লোজআপ ওয়ানখ্যাত কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। গতকাল মঙ্গলবার ছিল তার জন্মদিন। এদিনই সংবাদমাধ্যমকে আবারও বিয়ের কথা জানিয়েছেন তিনি। শিবলীর সঙ্গে সালমার ডিভোর্স হয়েছে প্রায় তিন বছর। কিন্তু এতদিন পর কেন এ সিদ্ধান্ত? জবাবে তিনি বলেন, পরিবারের সবাই চায়, আমি নতুন জীবন শুরু করি। নিজেও খুব একাকীত্ব বোধ করছি। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন,
সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সাদাম হুন সেন। বুধবার সকালে মুঠোফোনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম এ তথ্য জানান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস গড়ে জয় পেয়েছে নৌকা। টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে আবারও পাঁচ বছর
একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির গবেষণা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বুধবার সকালে নগরীর দেওয়ানবাজারস্থ নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন একপেশে। কারণ এ নির্বাচন দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। এ প্রতিবেদন ও বিএনপির বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই। টিআইবির এ প্রতিবেদন বিএনপি-জামায়াতের পক্ষে উল্লেখ করে হাছান
পায়ে ফোঁড়া ওঠায় গ্যাটকো দুর্নীতি মামলায় আদালতে হাজির হতে পারেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গ্যাটকো দুর্নীতি মামলায় বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেনের আদালতে শুনানির দিন ধার্য ছিল আজ বুধবার। খালেদা জিয়াকে আদালতে হাজির করার কথা ছিল। পায়ে ফোঁড়া ওঠায় তাকে আদালতে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ। এ বিষয়ে আদালতে একটি কাস্টরি ওয়ারেন্ট পাঠায় কারা কর্তৃপক্ষ। এতে
রাজধানীর আদাবরে সরকার ঘোষিত নতুন বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। বুধবার (১৬ জানুয়ারী) সকাল ৯টার দিকে আদাবর শম্পা মার্কেটের সামনে লিংকরোডে অবস্থান নেন শ্রমিকরা। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কাওসার আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্রমিকরা সুশৃঙ্খল হয়ে শান্তভাবে সড়কে অবস্থান নিয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি। সরকার ঘোষিত নতুন মজুরি
ভর্তিতে অনিয়মের অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬ জানুয়ারি) সকালে দুদকের দুই সদস্যের একটি দল এই অভিযান চালায় বলে জানা গেছে। জানা জায়, স্কুলটির লটারিতে প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম শেষ হয়েছে গত ডিসেম্বরে। কিন্তু এরপরও মঙ্গলবার (১৫ জানুয়ারি) নতুন করে ভর্তি কার্যক্রম শুরু করে। সেটিও আজ (বুধবার) অব্যাহত ছিল। ঘোষিত আসনের বাইরে
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল মামজার পার্কে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির আদালতে এ মামলার বিচার চলছে। দুবাই পুলিশের বরাতে খালিজ টাইমস জানিয়েছে, সেদিনের ঘটনার বর্ণনায় ধর্ষণের শিকার পাকিস্তানি তরুণী বলেছেন, এক বন্ধুর সঙ্গে পার্কে বসেছিলেন তিনি। সে সময় মিউনিসিপ্যালিটির কর্মী পরিচয় দিয়ে ওই যুবক তাদের কাছে পরিচয়পত্র দেখতে চান ও ৫০০ দিরহাম জরিমানা দাবি
আগের তুলনায় অনেক সহজ করা হয়েছে কানাডায় স্থায়ীভাবে বসবাসের প্রক্রিয়া। ২০২০ সাল পর্যন্ত ৩ বছরে ১০ লাখ দক্ষ শ্রমিক নেবে দেশটি। এতে সেখানে স্থায়ীভাবে বসবাস, কাজ করার অনুমতি ও নাগরিকত্ব পাবেন তারা। সম্প্রতি কানাডার ইমিগ্রেশন মন্ত্রী আহমেদ হুসেন এসব তথ্য জানিয়েছেন। হাই স্কিল্ড, ফ্যামিলি মাইগ্রেশন, ট্রেড স্কিল্ডসহ অন্যান্য ক্যাটাগরিতে ৬০ ধরণের প্রোগ্রামের আওতায় এই সুযোগ সৃষ্টি হয়েছে। সিআরএস (Comprehensive Ranking
মানব সৃষ্টির মূল উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। কারন মানুষ, এবং জ্বীন জাতিকে পাক তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। ইবাদত বলতে নামাজ রোজা, হজ্ব,যাকাত শুধু এমন বড়বড় কয়েকটা বিষয় নয়,বরং এগুলোর সাথেসাথে আমাদের চলা ফেরা আচার-আচরন লেনদেন আদান-প্রদান মামলা-মোকাদ্দমা ইত্যাদি সহ জীবনের সবকিছুই আল্লাহর হুকুম এবং রাসুল স.এর তরিকা অনুযায়ী করাও ইবাদতের অন্তর্ভুক্ত। একজন পূর্ন ইবাদতকারী হচ্ছে সে, যে তার