শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬১১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষা

৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা তারিখ ৩ মে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ২২:১৯

শেয়ার করুনঃ
৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা তারিখ ৩ মে

৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী মে মাসের ৩ তারিখ অনুষ্ঠিত হতে পারে বলে পিএসসি সূত্রে জানা গেছে। এবিষয়ে প্রস্তুতি শুরু করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। পরীক্ষা আয়োজনে ইতিমধ্যে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ্য করা হয়েছে, সম্ভাব্য আগামী ৩ মে (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হতে পারে। সেই লক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের সব পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা একযোগে শুরু করা হবে। পরীক্ষাটি বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে নেয়া হবে। ২০০ নম্বরের পরীক্ষা ২ ঘণ্টাব্যাপী চলবে।

গত ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। নির্ধারিত সময়ের মধ্যে রেকর্ডসংখ্যক প্রার্থীর আবেদন জমা হয়। এতে প্রায় সাড়ে ৪ লাখ প্রার্থী আবেদন করেন। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ‘৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনে আমরা শিক্ষাপ্রতিষ্ঠানদের কাছে চিঠি পাঠিয়েছি। সেখানে ৩ মে সম্ভাব্য একটি সময় উল্লেখ করা হয়েছে। যদি চাহিদা অনুযায়ী আসন খালি পাওয়া যায়, তবে আগামী ৩ মে ৪০তম বিসিএস পরীক্ষা আয়োজন করা হবে। আসন খালি পাওয়া সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান পিএসসি চেয়ারম্যান।

তিনি আরও বলেন, এপ্রিলে ৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। বর্তমানে দ্বিতীয় ধাপে পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে। উল্লেখিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে। এ পরীক্ষার মাধ্যমে এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়ার কথা রয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

জবিতে আবাসন সংকট, কেরানীগঞ্জে ১৬০০ আসনের দাবি

জবিতে আবাসন সংকট, কেরানীগঞ্জে ১৬০০ আসনের দাবি
ইনিউজ ৭১/এম.আর

শিক্ষা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

জেলা কল্যাণের আড়ালে জবিতে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ!

জেলা কল্যাণের আড়ালে জবিতে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) খুলনা জেলা ছাত্রকল্যাণ সংসদের কার্যক্রম ও নির্বাচন ঘিরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের প্রভাব এবং ভোটে অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের একাংশের অভিযোগ, সংগঠনটির সভাপতি পদপ্রার্থী রাশেদুজ্জামান রাশেদের সঙ্গে ছাত্রলীগের সংশ্লিষ্টতা রয়েছে এবং তাকে নির্বাচনে সহযোগিতা করেছেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও সংগঠনের সাবেক দপ্তর সম্পাদক রাফিদ আদ-দ্বীন রাঈম। তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই বা সংশ্লিষ্টদের পূর্ণাঙ্গ বক্তব্য পাওয়া যায়নি।

জবি তরুণ লেখক সংঘে নতুন নেতৃত্ব, সভাপতি রিমি সম্পাদক মোসাব্বীর

জবি তরুণ লেখক সংঘে নতুন নেতৃত্ব, সভাপতি রিমি সম্পাদক মোসাব্বীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় তরুণ লেখক সংঘের ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে সাদিয়া সুলতানা রিমি এবং সাধারণ সম্পাদক পদে মো. মোসাব্বীর হোসেন মনোনীত হয়েছেন। নতুন কমিটির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের সাহিত্যচর্চা ও সৃজনশীল কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সংগঠনটির নতুন কার্যবর্ষের কমিটি গঠনের তথ্য বিভিন্ন প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম হাইকোর্টে স্থগিত

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম হাইকোর্টে স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ১৩টি শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। নিয়োগ বিজ্ঞপ্তিতে স্নাতক ও স্নাতকোত্তরের ফলাফলের তুলনায় এসএসসি ও এইচএসসির ফলাফলকে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগে করা রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার এ আদেশ দেওয়া হয়।  বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারির পাশাপাশি নিয়োগ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন। গত ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়

৩০ নভেম্বরের মধ্যে সব উপজেলায় পৌঁছাবে নতুন পাঠ্যবই

৩০ নভেম্বরের মধ্যে সব উপজেলায় পৌঁছাবে নতুন পাঠ্যবই

২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শিক্ষার্থীর হাতে পরিমার্জিত পাঠ্যবই পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে বর্তমান সরকার। এ লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় শতভাগ মানসম্মত বই সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে। শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবি জানিয়েছে, প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল ও কারিগরি স্তরের বই ছাপানোর কাজ বর্তমানে দেশের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম গবেষণা পুরস্কার পেলেন অধ্যাপক ইমরানুল হক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম গবেষণা পুরস্কার পেলেন অধ্যাপক ইমরানুল হক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো দেওয়া ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক। গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ২০১৮-২০১৯ থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত বিভিন্ন বিভাগের ৩৪ জন শিক্ষককে এ পুরস্কারের জন্য সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে অধ্যাপক ড. ইমরানুল হকও রয়েছেন। পুরস্কার

সর্বশেষ সংবাদ

পিরোজপুরে ভয়াবহ আগুনে পুড়ল ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান

পিরোজপুরে ভয়াবহ আগুনে পুড়ল ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান

ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে পিটিয়ে হত্যা

ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে পিটিয়ে হত্যা

জেলা কল্যাণের আড়ালে জবিতে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ!

জেলা কল্যাণের আড়ালে জবিতে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ!

ঝালকাঠির ঐতিহ্যবাহী লবণশিল্পে ধস, টিকে আছে মাত্র আটটি মিল

ঝালকাঠির ঐতিহ্যবাহী লবণশিল্পে ধস, টিকে আছে মাত্র আটটি মিল

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী

জনপ্রিয় সংবাদ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ