ঈদ উপলক্ষে নিজ বাড়িতে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর। বুধবার দুপুরে তার নিজ বাড়ি গলাচিপা উপজেলার চরবিশ্বাস থেকে দশমিনা উপজেলায় ছোট বোন জেসমিন আক্তারের বাড়িতে যাওয়ার পথে উলানিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ সময় নুরের সঙ্গে থাকা আরও ২০ থেকে ২৫ জন হামলার শিকার হয়। ভাংচুর করা হয় অন্তত ১০টি মোটরসাইকেল। খবর পেয়ে গলাচিপা থানা
বিবাহিত প্রতিবেশীকে ফ্লায়িং কিস দিয়েছিল এক যুবক। এতে হেনস্তার অভিযোগ তোলেন ভুক্তভোগী নারী। যার জেরে জেলে যেতে হলো তাকে। ঘটনাটি ভারতের পাঞ্জাবের মোহালির ফেজ এগারোর। পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, অভিযুক্ত যুবকের নাম বিনোদ। সে যে আবাসনে থাকে, সেই আবাসনেই বাস অভিযোগকারিণীর। স্বামীর সঙ্গে একটি ফ্ল্যাটে থাকেন তিনি। একেবারে ওপরের তলায় ফ্ল্যাট বিনোদের। যেতে আসতে মাঝেমধ্যেই তাকে দেখে আপত্তিকর মন্তব্য করতেন বিনোদ।
টাঙ্গাইলের মধুপুরে গাড়ী চাপায় অজ্ঞাতপরিচয় এক যুবক (৪০) নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার বিমান ঘাঁটি টেলকিএলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি মানসিক প্রতিবন্ধি ছিলেন বলে স্থানিয়রা জানান। মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হান্নান জানান, মানসিক প্রতিবন্ধি ওই ব্যক্তি সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কাছে টেলকি বিমান ঘাটি এলাকায় রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। তখন কোনো একটি গাড়ী তাকে
ন্যায্যমূল্য না পাওয়ায় কুমিল্লা গোমতী নদীতে কোরবানির পশুর চামড়া ফেলে দিয়েছে স্থানীয় খুচরা ক্রেতারা। তাছাড়া অনেক স্থানে চামড়া মাটিতে পুঁতে ফেলা হয়েছে। সারা দেশের মতো কুমিল্লায়ও চামড়া বাজারে ধস নেমেছে। কুমিল্লার সবচেয়ে বড় চামড়া বাজার নগরীর ঋষি পট্টিতে কমে গেছে বেচাকেনা। প্রতিবছরের মতো পাড়ামহল্লার মৌসুমী চামড়া ব্যবসায়ীদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। পাড়ামহল্লা থেকে চামড়া সংগ্রহ করে বিক্রি করতে পারেননি
কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর কাশ্মীরি নারীদের নিয়ে কয়েকজন বিজেপি নেতার মন্তব্যে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে কাশ্মীরি নারীদের সুরাক্ষা দেয়া ধর্মীয় দায়িত্ব বলে মন্তব্য করেছেন শিখ নেতারা। ভারতের ন্যাশনাল হেরাল্ড পত্রিকার খবরে বলা হয়েছে, শিখ নেতারা তাদের সম্প্রদায়কে ধর্মীয় দায়িত্ব হিসেবে কাশ্মীরি মেয়েদের সম্ভ্রম রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শিখ অকাল তখতের জাঠেদার গৈনি হারপিট সিং এক বিবৃতিতে বলেছেন, কাশ্মীরি মেয়েদের
কখনো মেঘ, কখনো বৃষ্টি। এরই মাঝে সৈকতে দাড়িয়ে সুর্যোদয়-সুর্যাস্ত দেখা, লাল কাকড়ার অবিরাম ছোটাছুটি, বালুকা বেলায় প্রিয়জনের সাথে হাটাহাটি, আর সমুদ্রের মোহনীয় গর্জন শুনতে দেশের নানা প্রান্ত থেকে কুয়াকাটায় ছুটে এসেছেন বিভিন্ন শ্রেণিপেশার নানা বয়সের হাজারো মানুষ। আর এসব পর্যটকদের নিচ্ছিদ্র নিরাপত্তা ও অপৃতিকর ঘটনা এড়াতে ট্যুরিষ্ট পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বৈরী আবহাওয়ায় ঈদের প্রথম
হংকংয়ে সেনা মোতায়েন করা শুরু করেছে চীন সরকার। সারিবদ্ধ ট্যাংক প্রবেশের ছবি প্রকাশ করেছে চীনা সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস। বিজনেস ইনসাইডার জানায়, হংকংয়ের মূল শহর থেকে ৩০ কিলোমিটার দূরে শেনঝেন শহরের অদূরে মোতায়েন হয়েছে চীনা আধাসামরিক বাহিনী। ‘শেনঝেন বে স্পোর্টস সেন্টার’ নামে একটি ক্রীড়া প্রতিষ্ঠানের বাইরে সারি সারি ট্যাংক দাঁড়িয়ে থাকার ভিডিও প্রকাশ্যে এসেছে। এতে অনেকের ধারণা, বড় ধরনের কোনো অভিযান শুরু
পটুয়াখালীর গলাচিপায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে গলাচিপা উপজেলার সংযোগ সেতু উলানিয়া বন্দরে এ হামলার ঘটনা ঘটে। এতে নূরের সঙ্গে থাকা তার অন্তত ২৫ জন সঙ্গী আহত হয়েছেন। এ সময় নুরের বহরে থাকা ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। নুরুল হক নুরের খালাতো ভাই মোহাম্মদ উল্লাহ মধু জানান, গলাচিপা
ভারতের কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সংস্থা কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত দেশের ৭৪ কসাইখানার মধ্যে ১০ টির মালিক হিন্দু। এমনকি ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু সম্প্রদায়ের মানুষ। দেশের সবচেয়ে বড় কসাইখানা তেলেঙ্গানার মেডক জেলার রুদ্রম গ্রামে অবস্থিত। কমপক্ষে ৪০০ একরজুড়ে থাকা ওই কসাইখানার মালিক সতীশ সভারওয়াল। এটি ‘আল কবীর এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড’ চালিয়ে থাকে। ভারতের
চাঁদরাতে মেহেদি দিয়ে হাত রাঙাতে গিয়ে গণধর্ষণের শিকার ষষ্ঠ শ্রেণির ছাত্রীর দুই ধর্ষকের লাশ দেখে খুশিতে কেঁদে ফেললেন স্কুলছাত্রীর বাবা। ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই ব্যক্তি স্কুলছাত্রী গণধর্ষণ মামলার প্রধান দুই আসামি ছিলেন। নিহতরা হলেন- সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সৈয়দ আহম্মেদের ছেলে আল আমিন (২৫) ও কামাল মিস্ত্রির ছেলে মঞ্জুর আলম (৩০)। স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনার দুইদিন পর ভোলা সদর উপজেলায় মঙ্গলবার রাত
ইন্দুরকানীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষীকি পালন উপলক্ষে জাতিয় পাটি জেপির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার সময় উপজেলা জাতীয় পার্টি (জেপি) অফিসে উপজেলা জেপির যুগ্ম আহবায়ক শাহলম হাওলাদারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্তিত ছিলেন উপজেলা জেপির যুগ্ম আহবায়ক মোশারেক হোসেন হাওলাদার ও মোঃ কাওছার আহমেদ দুলাল , উপজেলা জেপির সদস্য সচিব আলহাজ¦ মোঃ
রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা রিক্সা শ্রমিক লীগের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে গত রবিবার (১১ আগস্ট) বিকালে অনুষ্ঠিত হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন রিক্সা শ্রমিকলীগ সভাপতি ও চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জল। প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্ঠা মাসুদ নাসির। অন্যান্যদের মধ্যে বক্তব্য
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সকালে আয়োজিত র্যালীটি সরফভাটা ইত্যাদি চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল
চামড়া সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের অপরাধের মাত্রা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী।এবারের কোরবানির ঈদের চামড়ার দাম অতীতের যেকোনো সময়ের চেয়ে কম হওয়ায় চামড়া পানির দরে বিক্রি হয়েছে।
কাঁচা চামড়া রফতানির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ)। বুধবার (১৪ আগস্ট) সংগঠনটির ধানমন্ডির নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে বিটিএ’র চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, ‘কাঁচা চামড়া রফতানির সুযোগ দিলে শতভাগ দেশীয় এই শিল্প হুমকির মুখে পড়বে। তিনি আরও বলেন, ‘চামড়া শিল্প নগরীতে সাত হাজার কোটি টাকার বিনিয়োগ ঝুঁকির সম্মুখীন হবে। সাভারস্থ আধুনিক শিল্প
সিরাজগঞ্জের তারাশে গত কাল মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০ ঘটিকার সময়, র্যাব-১২ কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় ডাক বাংলোর মেইন গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাড়াশ উত্তর পাড়া গ্রামের পিতা-মৃত শরিফ প্রামানিক ও স্বামী- মৃত নুর হোসেনের স্ত্রী মোছাঃ সুফিয়া বেওয়া (৫২), কে দেহ তল্লাশী করে ২০০ পিচ ইয়াবা, ০১ টি
মাদারীপুরের শিবচরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল মজিদ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হলে রাত ১টার দিকে তিনি মারা যান। এ নিয়ে মাদারীপুরে ডেঙ্গু জ্বরে ছয়জনের মৃত্যু হলো।বৃদ্ধ আব্দুল মজিদের স্বজনেরা জানায়, জ্বরে আক্রান্ত হওয়ায় এক সপ্তাহ ধরে আব্দুল মজিদ ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের রক্তের প্লাটিলেট কমে ২০
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাঁঠালগ্রামে পূর্ব শক্রতার জেরে প্রতিপক্ষের লোকজনের হামলায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।বুধবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষের লোকজন বাড়িতে এসে হামলা চালালে বাবা আবুল হাসেম (৫৫), ছেলে জহিরুল (২৫) মারা যান। আর চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান জহিরুলের চাচাতো ভাই আজিবুল (২৬)।ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,
চামড়ার ন্যায্য দাম না পাওয়ায় বিপাকে পড়েছেন সিলেটসহ সারাদেশের ক্ষুদ্র ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের ম্যাধ্যমে চামড়া সংগ্রহকারীরা। অন্যান্য বছরের পাওয়া দামের চেয়ে এবার ১০ গুণের কম দামে সিলেটে বিক্রি হয়েছে পশুর চামড়া। ফলে অনেকেই রাতভর অপেক্ষা করে কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় সেগুলো ফেলে গেছেন রাস্তায়। কেউ কেউ আবার প্রতিবাদ স্বরূপ রাস্তায় চামড়া ফেলে রেখে চলে গেছেন।রাস্তায় ফেলে রাখা এসব চামড়া পঁচে
ভলিবল খেলতে শ্রীলংকান খেলোয়ারেরা গিয়েছিলেন মালদ্বীপে, আজ রাতে মালদ্বীপ ও শ্রীলংকা বলিবল ৪টি ম্যাচ খেলেন। তার মাঝে ১ম ম্যাচে শ্রীলংকা ২০ মালদ্বীপ ২৫ পয়েন, ৫ পয়েন্টে শ্রীলংকাকে হাড়িয়ে প্রথম ম্যাচে মালদ্বীপ জয়ী লাভ করেন। ২য় ম্যাচে মালদ্বীপ ১৫ ও শ্রীলংকা ২৫ পয়েন্ট, মালদ্বীপকে ১০ পয়েন্টে হাড়িয়ে জয়ী লাভ করেন শ্রীলংকা।৩ ম্যাচে মালদ্বীপ ১৬ ও শ্রীলংকা ২৫ পয়েন্ট, মালদ্বীপকে ৯ পয়েন্টে হাড়িয়ে
নরসিংদীর শিবপুরে রয়েল পরিবহনের একটি যাত্রীবাহি বাস চাপায় বিশ্ববিদ্যালয় শিহ্মার্থীসহ নিহত ২ গুরুতর আহত হয়েছেন ৩ জন।নিহতরা হলেন-শিবপুর উপজেলার বৈলাব গ্রামের লতিফ মিয়ার পুত্র ও ঢাকায় বাস চালক হিসেবে কর্মরত রিপন মিয়া (৩৫) ও শিবপুর শহীদ আসাদ কলিজিয়েট গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক গাজী হারুন অর রশিদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া কন্যা লামিয়া আক্তার (১৮)।মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ৮টায় নরসিংদী-মনোহরদী সড়কের শিবপুর
মিয়ানমারের পূর্বাঞ্চলীয় একটি গ্রামে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে আরো অনেকে। জাতিসংঘের পক্ষ থেকে মঙ্গলবার এই তথ্য জানানো হয়। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিনের টানা অতিবৃষ্টির ফলে শুক্রবার মিয়ানমারের মোন রাজ্যে পবর্তের পাদদেশে অবস্থিত থায়ি পেয়ার কোনি গ্রামের ওপর ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ওই গ্রামের ২৭টি বাড়ি ও এক মঠ মাটির নিচে চাপা
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঘরের ড্রেসিং টেবিলের বক্সের ভেতর থেকে পলিথিনে মোড়ানো এক নারীর দেহের পাঁচ খণ্ড উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে শ্রীপুর উপজেলার আসপাডা মোড় এলাকা থেকে খণ্ডিত এ মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দেহের খণ্ডিত অংশগুলো নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা কেউ কেউ পচে গলে যাওয়া দেহের অংশকে কোরবানির গোশত বলে প্রচার করতে থাকে। এ অবস্থায় খণ্ডিত টুকরোগুলো মানুষের
গাইবান্ধা সদর উপজেলায় মাইক্রোবাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজিচালকহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন সিএনজির আরও চার যাত্রী।মঙ্গলবার (১৩ আগস্ট) দিনগত রাত ১০টার দিকে গাইবান্ধা-দাঁড়িয়াপুর সড়কের ঠাকুরের দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দুই হলেন, সিএনজিচালক গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের মাঠের বাজারের মজনু মিয়ার ছেলে খোরশেদ আলম (৩৩) ও সিএনজির যাত্রী সুন্দরগঞ্জ উপজেলার ল্যাংরার বাজারের আবুল হোসেনের ছেলে রোমান মিয়া (২২)।আহতদের