জামালপুরের মেলান্দহে ভয়ভীতি-প্রলোভন-স্বজনদের হত্যার হুমকী অবশেষে অহরণপূর্বক স্কুল ছাত্র কিশোর ইয়াছিন ইসলাম আকাশ (১৪)কে জোর করে মুসলমান থেকে খ্রিষ্টান ধর্মে দীক্ষিত খবরটি টক অবদ্যা মেলান্দহে পরিণত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জহুরুল ইসলাম ওরফে জহিরকে (৬৫) আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মেলান্দহের ব্রহ্মপুত্র নদীর তীরে শ্যামপুর গ্রামে। অপরদিকে স্কুল ছাত্র ইয়াছিন ইসলাম আকাশকে পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।
সিনিয়র নেতাদের ব্যর্থতা, অবৈধ লেনদেনের সুবিধাসহ নানা অভিযোগে দাপটের সঙ্গে সাংগঠনিক কার্যক্রমসহ প্রধানমন্ত্রীর নিদের্শ অমান্য করে, সংগঠনের নিয়ম ভঙ্গ করে পদ আগলে রেখেছেন সবুজবাগ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহরিয়া। বয়স নেই, বিবাহিত, সন্তানের জনক, কর্মজীবি যে, সে কিভাবে একটি থানার মতো গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্বে থাকে; এমনটাই প্রশ্ন নিবেদিত ছাত্রলীগের নেতাকর্মীদের মনে। যদিও এ কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। আনিসুর
সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন তেলক্ষেত্রে হামলার রেশ শেষ হতে না হতেই আবারও সেখানে হামলা চালানোর হুমকি দিয়েছে হুথি বিদ্রোহীরা। গত শনিবার অ্যারামকো তেল কোম্পানির আবকাইক ও খুরাইশ স্থাপনায় হামলা চালানো হয়। এতে ওই দুই তেলক্ষেত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলার পর দেশটির তেল ও গ্যাস উৎপাদন শতকরা ৫০ ভাগ কমে গেছে। সৌদিতে তেল উৎপাদন প্রতিদিন ৫৭ লাখ ব্যারেল কম উত্তোলন করা হচ্ছে। এদিকে
নির্বাচনী প্রচারণার শেষ সময় পর্যন্তও কেউ ভাবেনি তার কথা, দেশি বিদেশি মিডিয়াতেও তার নাম ভালোভাবে কেউ নেয়নি, কোনো জরিপেও তাকে খুঁজে পাওয়া যায়নি, নির্বাচনে তার পক্ষে সারা দেশে তেমন কোনো জনসভাও করতে পারেনি। অথচ সেই অরাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক প্রফেসর কায়েস সাইদ সবাইকে চমক লাগিয়ে রাজনৈতিক দলগুলোর সব হিসেব নিকেশ উল্টে দিয়ে তিউনিশিয়ার ২য় প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম হয়েছেন। গত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছেন। মঙ্গলবার তিনি বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনভাবেই আলোচনায় বসবে না, সেটা যেকোনো পর্যায়ের হোক। দেশটির সরকারি সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির (ইরনা) এক প্রতিবেদন অনুযায়ী আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইরানের কর্মকর্তারা এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পর্যায়ের আলোচনা তারা চায় না। তিনি বলেন, ওয়াশিংটনের আলোচনায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওই সময় আমি বিরোধী দলে ছিলাম। খুব বেশি করার ক্ষমতা আমার ছিল না। বিদেশ যাওয়ার সময় বিমান ব্যবহার করতাম। তখন দেখতাম বিমানগুলো ছিল ঝরঝরা। ছাদ ফুটো ছিল, পানি পড়ত। টিস্যু গুঁজে দিয়ে পানি পড়া থামানো হতো। এখন সেই অবস্থার অনেক উন্নতি হয়েছে। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রিমলাইনার রাজহংসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সব কথা বলেন। শেখ হাসিনা
শোবিজের আদর্শ দম্পতি বলা হতো সংগীতশিল্পী তাহসান খান ও মডেল-অভিনেত্রী মিথিলাকে। ২০০৬ সালের ৬ আগস্ট বিয়ে করেন তারা। তারপর থেকে সুখে শান্তিতেই বসবাস করে আসছিলেন। তাদের সেই সংসারে এক কন্যা সন্তানও রয়েছে। নাম আইরা তাহরিম খান। সব দেখে বলা হতো তারকাদের ঠুনকো দাম্পত্য জীবনের বিপরীতে তাহসান-মিথিলা দারুণ উদাহরণ। কিন্তু ভক্তদের মন খারাপ করিয়ে ২০১৭ সালের ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন
সৌদি আরবের গোপন পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইরান। এছাড়াও মধ্যপ্রাচ্যের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে চিন্তিত দেশটি। সোমবার (১৬ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার এক বৈঠকে ভিয়েনায় নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি এ উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সৌদি আরব বর্তমানে এমন একটি পরমাণু কর্মসূচি পরিচালনা করছে যা আন্তর্জাতিক সমাজের কাছে সম্পূর্ণ অস্পষ্ট। গরিবাবাদি বলেন,
ভোলার বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম দশ দিনের সরকারি সফরে দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরে আসায় সংবর্ধণা প্রদান করেছে পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন। মঙ্গলবার সকাল ১১ টায় পৌরসভা কাযালয়ে ওই সংবর্ধণা প্রদান করা হয়। পৌরসভা মিলনায়তনে পৌরসভার প্যানেল মেয়র মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে বক্তৃতা করেন, সংবর্ধিত মেয়র মো. রফিকুল ইসলাম। ওই সময় তিনি উন্নয়ন ও
দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ আকাশচুম্বী টাওয়ারের উদ্বোধন করেছে শ্রীলঙ্কা। সোমবার ১০০ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত লোটাস টাওয়ারের দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) আওতায় চীন এই টাওয়ারে অর্থায়ন করেছে মোট খরচের ৮০ ভাগ। ১৭ তলা বিশিষ্ট ৩৫০ মিটার উচু লেটাস টাওয়ারের অবস্থান দেশটির রাজধানী কলম্বোর প্রাণকেন্দ্রে। দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ আকাশচুম্বী এই টাওয়ারে রয়েছে একটি টেলিভিশন টাওয়ার, একটি
বিশ্বের শীর্ষ দুই মোবাইল ফোন জায়ান্ট কোম্পানি স্যামসাং এবং অ্যাপলের কিছু ফোন থেকে অতিরিক্ত মাত্রায় রেডিয়েশন নির্গত হওয়ায় ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। নির্ধারিত হারের চেয়ে বেশি মাত্রায় ক্ষতিকর রেডিয়েশন নির্গত হওয়ায় ক্যান্সারসহ বেশকিছু স্বাস্থ্য সমস্যা তৈরি হচ্ছে। এমন অভিযোগ এনে দক্ষিণ কোরীয় ও মার্কিন এ দুই কোম্পানির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গত মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরের ডিস্ট্রিক্ট কোর্টে এ মামলা করেন
জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন যুক্ত হওয়া বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ড্রিমলাইনার উড়োজাহাজ ‘রাজহংশে’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল থেকে নতুন বোয়িং (৭৮৭-৮) ড্রিমলাইনার উড়োজাহাজটির উদ্বোধন করেন তিনি। এরপর প্রধানমন্ত্রী উড়োজাহাজটিতে আরোহণ করেন এবং ককপিটসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছে ‘রাজহংশ’। অত্যাধুনিক এই উড়োজাহাজটির যুক্ত হওয়ার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজে দুর্নীতির অভিযোগ আরও পাকাপোক্ত করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ঈদের আগে উপাচার্য ফারজানা ইসলামের কাছ থেকে ছাত্রলীগ ১ কোটি টাকা সালামি পেয়েছে বলে সংগঠনটির একাধিক নেতা স্বীকার করেছেন। ওই ১ কোটি টাকা থেকে ২৫ লাখ টাকার ভাগ পেয়েছেন বলে স্বীকার করেছেন জাবি ছাত্রলীগের সহসভাপতি নিয়ামুল হাসান তাজ। তিনি বলেন, ঈদের আগে এক কোটি টাকার চাঁদা থেকে আমি ও সাদ্দাম
নরসিংদীর পলাশ উপজেলায় ৯ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার দায়ে তিন জনের নামে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে পলাশ থানায় ভুক্তভোগি ওই ছাত্রী মামলাটি দায়ের করে। মামলার আসামীরা হলেন, উপজেলা গজারিয়া ইউনিয়নের ইছাখালি গ্রামের কবির হোসেনের ছেলে শাহিন মিয়া, মোখছেল মিয়ার ছেলে স্বপন ও শফিকুল ইসলামের মেয়ে মিতু আক্তার। বিষয়টি নিশ্চিত করেন পলাশ থানার ওসি শেখ মোঃ নাসির উদ্দিন।
ফিনল্যান্ড আওয়ামী লীগ এর কার্যকরি পরিষদের এক জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত হয়, গত ১২ই সেপ্টম্বর ২০১৯। সভায় নেওয়া সিদ্ধান্ত সমুহ হলো তা তুলে ধরা হলো, আমরা ফিনল্যান্ড আওয়ামী লীগ এর পক্ষ থেকে এই সিদ্ধান্তে উপনিত হয়েছি যে, ফিনল্যান্ড আওয়ামী লীগ এর বর্ত্তমান সভাপতি জনাব রমজান আলী এবং সাধারণ সম্পাদক জনাব মাইনুল ইসলাম দলীয় পদের যোগ্যতা হারিয়েছে। কারন হিসাবে উল্লেখ করা
পুরোট সময় বিদ্যালয়ে মাঠে বাঁধের পানিতে ডুবে থাকে। স্কুলটির মাঠে বছরে সব সময় জুড়ে এমনই চিত্র দেখা মেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শাহজাদাপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বছর শেষ হলে ও পানি থাকায় মাঠে বিভিন্ন অনুষ্ঠান বেহত হচ্ছে। এমনকি কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলা করতে না পারায় নেতিবাচক প্রভাব পড়ছে, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে। এদিকে জানাযায়, কোমলমতি শিক্ষার্থীদের খেলার মাঠে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন
সম্প্রতি বিভিন্ন প্রকল্পের পণ্য কেনায় অস্বাভাবিক মূল্যের চিত্র উঠে এসেছে। এরকম পরিপ্রেক্ষিতে প্রকল্পের পণ্যের দাম নির্ধারণে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিষয়টি গণমাধ্যমের সামনে তুলে ধরেন। পরিকল্পনামন্ত্রী জানান, প্রকল্পে বিভিন্ন পণ্যের অস্বাভাবিক
ইন্দুরকানীতে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার হুসাইন মুহাম্মাদ মুজাহীদের সাথে উপজেলা জমিয়াতুল মোর্দাসিনের নেতৃবৃন্দ ও উপজেলা মুক্তিযোদ্ধাদের সৌজন্য সাক্ষাত। ১৭ সেপ্টেমবর মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যলয় এ সাক্ষ্যাত করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা জমিয়াতুল মোর্দাসিনের সভাপতি মাওলানা গীয়াশ উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ আব্দুর রহিম,এ সময় উপস্থিত ছিলেন টগরা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ দেলওয়ার হোসেন, ইন্দুরকানী
সার্বিক বিষয়ে চরম হতাশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিশুদের জন্য সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে দিতে পারছেন না বলেও আক্ষেপ তার। তিনি বলেন, চতুর্দিকে একটি অনিশ্চয়তা, একটা অস্থিতিশীলতা, একটা ভয়-শঙ্কা কাজ করছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আইডিইবি ভবনে জিয়া শিশু একাডেমি কর্তৃক আয়োজিত ১১তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি-২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এভাবে হতাশা প্রকাশ
বাংলাদেশের কিংবদন্তি গিটারিস্ট আইয়ুব বাচ্চু। গায়ক হিসেবেও তিনি জয় করেছেন কোটি শ্রোতার হৃদয়। গত বছরের ১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান বাংলা ব্যান্ডের এ জাদুকর। আজও কাটেনি তাকে হারানোর শোক। ভক্তরা বুকে বয়ে বেড়ান তার গানগুলো। চট্টগ্রামের কৃতী সন্তান আইয়ুব বাচ্চুকে স্মরণে রাখতে দারুণ এক আয়োজন হাতে নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরশন। শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে দুই মাস আগে সিদ্ধান্ত নেয়া
নষ্ট বা পুরাতন ল্যাপটপ ও ডেস্কটপ দিয়ে নতুন ল্যাপটপ নেয়ার অফার দিচ্ছে সিস্টেমআই টেকনোলজিস। এই অফারে যেকোনো নষ্ট, অচল বা সচল যেকোনো পুরাতন ল্যাপটপ বা ডেস্কটপের সঙ্গে প্রয়োজনীয় টাকা দিয়ে যেকোনো কনফিগারেশনের ব্র্যান্ডের নতুন ল্যাপটপ নেওয়া যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, পুরাতন ল্যাপটপের কন্ডিশন অনুযায়ী মূল্য নির্ধারণ করে নতুন ল্যাপটপের মূল্যের সঙ্গে সমন্বয় করা হবে। সাধারণ গ্রাহকের পাশাপাশি কর্পোরেট গ্রাহকরাও
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা জানান। কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠা জাবি উপাচার্যের পদত্যাগের দাবির বিষয়টিকে সরকার কীভাবে দেখছে- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ কী
রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট, বসতিসহ সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অবৈধ দখল স্থান থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রথমে মাইকিং করে কর্তৃপক্ষ, পরে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার কাজ শুরু হয়। শাহজাহানপুরে রেল কলোনির দখল উচ্ছেদে অভিযান [https://s3-ap-southeast-1.amazonaws.com/images.jagonews24/media/imgAllNew/BG/2019September/rail-eviction-20190917134423.jpg] রেলওয়ে সূত্রে জানা গেছে, শাহজাহানপুর
পলাশ শীল, মাস্কাট(ওমান): পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ওমানস্থ বাংলাদেশ সোস্যাল ক্লাব। শুক্রবার সন্ধ্যায় মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী মিলনায়তনে মাহফিল উপলক্ষে চলে নানা আয়োজন। হাফেজ মবিনুল ইসলামের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া মাহফিলে আশুরার তাৎপর্য ও ইতিহাস নিয়ে আলোচনা করেন মোহাম্মদ আবদুল মালেক ও ক্লাবের ট্রেজারার মাওলানা আবদুস সালাম আল কাদেরী। তারা বলেন, সত্য